মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের আকাশী এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে মুজিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে এই অভিযান পরিচালনা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অভিযানটি পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত মুজিবুর রহমান সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের আকাশী পূর্বপাড়া এলাকার ময়নাল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিল্লী ইউনিয়নের আকাশী পূর্বপাড়া এলাকায় বিধি লঙ্ঘন করে তিন ফসলি জমির উপরিভাগের মাটি ও বালু উত্তোলন করছিলেন মুজিবুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাটুরিয়া উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান চালায়।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মুজিবুর রহমানকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম বলেন, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভাষণের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার…
মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক…
গণমাধ্যমে সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয়…
বিশেষ চাহিদাসম্পন্ন কিংবা স্বাভাবিক—কোনো শিশুকেই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছেন মহিলা…
খাগড়াছড়িতে ৭৭৮ জন শিক্ষার্থীকে ৯২ লাখ ৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন…
This website uses cookies.