Header Premium (728×90)

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ গ্রেফতার ৩০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত আসামি ও মাদকসেবীসহ মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে চালানো এই অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

সোনারগাঁ থানা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে চারজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—চেঙ্গাকান্দির আবু সাঈদ (২৮), পাকুন্ডা মধ্যপাড়ার আঃ কাদির (৪১), ভাটিবন্দরের মোছা. আছিয়া (৫৫) ও শাহপুরের কাউসার (৪০)। এছাড়া বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত সাতজন আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মো. মোফাজ্জল মিয়া (ইসলামপুর), মো. নুর হোসেন (পিরোজপুর), মো. রুহুল আমিন (গাংকুল), মো. সুলতান মিয়া (মীরেরবাগ), সাব্বির হোসেন (টানপাড়া), আলামিন (সিংলাব) ও মোহাম্মদ আলী (সিংলাব)।

একই অভিযানে বিভিন্ন এলাকা থেকে ১৮ জন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। তারা হলেন—তানভির হোসেন (২৪), ফাহিম (১৯), মো. সাকিব খান (২৪), মো. মমিন মিয়া (৩২), মো. আরিফুল ইসলাম (১৯), কামাল হোসেন (৪২), মো. সবুজ (৩১), মো. রিপন (২৬), মো. সাগর (৩২), মো. নুর মোহাম্মদ (৪৬), মো. আউয়াল (৪০), মো. রকি হোসেন (৩১), শ্রী মহাদেব চন্দ্র দাস (২৯), মো. অহিদ (২৯), মো. কাউসার (২৩), মো. কামাল (২৫), মো. সাগর (২৫) ও মো. আব্দুল লতিফ (৪৫)। এছাড়া ইসলামপট্টি এলাকা থেকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মো. আরাফাত (১৯) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক সরবরাহকারী ও সেবনকারীসহ এলাকার যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

4 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

5 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

5 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

5 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

5 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

5 hours ago

This website uses cookies.