সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায় বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও প্রবাসী সূত্রে জানা গেছে, নিহত প্রবাসীরা একটি গাড়িতে করে তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। তাদের কাছে বাংলাদেশে ফেরার বিমান টিকিটও ছিল। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই আল-খুরমা এলাকায় তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনায় নিহত চারজনের মধ্যে এখন পর্যন্ত করিম উদ্দিন ও খালিদ মিয়া নামের দুইজনের পরিচয় নিশ্চিত করা গেছে। বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং কানাইঘাটে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
This website uses cookies.