ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বা এর বাইরে নতুন করে কোনো ধরনের বিশৃঙ্খলা ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে পুলিশ। কুষ্টিয়ার মিরপুর পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণকালে এই হুঁশিয়ারি দেন।
সহকারী পুলিশ সুপার জানান, কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের নির্দেশনায় তারা ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদমাধ্যমের সাহায্যে সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এর মধ্যে যদি কেউ বিশ্ববিদ্যালয়ের ভেতরে বা বাইরে নতুন করে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে, তবে জেলা পুলিশ তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবে।
উল্লেখ্য, দুই দিন আগে ছাত্রদলের এক নেতার হাতে ছাত্রশিবিরের জিয়া হল শাখার সেক্রেটারি থাপ্পড় খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ঘটনার জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনা ঘটেছিল।
উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের প্রক্টর অফিসে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের মধ্যস্থতায় একটি সমঝোতা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন এবং শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীসহ উভয় সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার স্বার্থে উভয় দল পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে একটি সমঝোতায় পৌঁছায়। এদিকে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সোমবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ, ডিবি এবং সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে জাতিসংঘে চারটি প্রস্তাব দিয়েছেন…
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির পূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে ইরান বলে জানিয়েছেন ইরানের…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় অ্যালামনাই সম্মিলন ২০২৬-এর থিম সং ‘প্রিয় মতিহার’-এ কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী…
হরমুজ প্রণালি দ্রুত খুলে দিয়ে নৌ চলাচল স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে ৮০টি দেশ। একই সঙ্গে…
২০২৪ সালের ব্যালন ডি’অর বিজয়ী রদ্রি ২০২৬ সালের ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের জন্য নিজের…
মাদক নিয়ন্ত্রণে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে একা সফল হওয়া সম্ভব নয়, সমাজের সর্বস্তরের মানুষের…
This website uses cookies.