Header Premium (728×90)

মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে সৌদি ও তুরস্কের সঙ্গে কথা বললেন ইসহাক দার

মক্কা প্রতিরক্ষা জোটের ভবিষ্যৎ কার্যক্রম এগিয়ে নিতে সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে টেলিফোনে আলোচনা করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে পৃথক ফোনালাপে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন দার।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে গত ৭ই আগস্ট একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করতে গঠিত হয় মক্কা প্রতিরক্ষা জোট। চলতি বছরের ২৮শে ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে বোমা হামলা চালানোর পাশাপাশি দেশটির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার পর এই যুদ্ধের সূত্রপাত হয়। এই জোটের কার্যক্রমের অংশ হিসেবে গত ৩১শে আগস্ট তুরস্কের ইস্তাম্বুলে কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক অংশ নেয়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে ফোনালাপে ইসহাক দার আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। এছাড়া বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই নেতার মধ্যে মতবিনিময় হয়। ইস্তাম্বুলে অনুষ্ঠিত মক্কা প্রতিরক্ষা জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠকে যেসব বিষয়ে সমঝোতা হয়েছিল, সেগুলো বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ নিয়ে তারা কথা বলেন এবং ভবিষ্যতে নিবিড় যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হন।

অন্যদিকে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোনালাপে ইস্তাম্বুলে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রথম বৈঠকের সফল আয়োজনের জন্য তাকে ধন্যবাদ জানান ইসহাক দার। বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ এবং এই জোটের অধীনে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে দুই মন্ত্রী আলোচনা করেন। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও তাদের মধ্যে বিস্তারিত কথা হয়। ফিদান ও ইসহাক দারও পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার ব্যাপারে একমত প্রকাশ করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে জাতিসংঘে চারটি প্রস্তাব দিয়েছেন…

7 minutes ago

হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির পূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে ইরান বলে জানিয়েছেন ইরানের…

24 minutes ago

রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় অ্যালামনাই সম্মিলন ২০২৬-এর থিম সং ‘প্রিয় মতিহার’-এ কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী…

36 minutes ago

হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘে ৮০ দেশের যৌথ আহ্বান

হরমুজ প্রণালি দ্রুত খুলে দিয়ে নৌ চলাচল স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে ৮০টি দেশ। একই সঙ্গে…

55 minutes ago

ব্যালন ডি’অর ২০২৬: রদ্রির পছন্দের ৬ নাম, নেই মেসি-এমবাপ্পে

২০২৪ সালের ব্যালন ডি’অর বিজয়ী রদ্রি ২০২৬ সালের ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের জন্য নিজের…

60 minutes ago

মাদক নিয়ন্ত্রণে ছাড় নয়, জনগণের সহযোগিতা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী

মাদক নিয়ন্ত্রণে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে একা সফল হওয়া সম্ভব নয়, সমাজের সর্বস্তরের মানুষের…

1 hour ago

This website uses cookies.