যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনোতে একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। শনিবার বিকেলে ফ্রেসনোর সিয়েরা স্কাই পার্ক বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এবং ফ্রেসনো কাউন্টি শেরিফের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
দুর্ঘটনার সময় বিমানটি (গ্রুম্যান এএ-৫ মডেলের এক ইঞ্জিনের ছোট বিমান) দুপুর ১টা ৫০ মিনিটের কিছু আগে বিধ্বস্ত হয় এবং এতে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে আগুনের শিখা আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ার কোনো সুযোগ পায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে ওই চারজন ছাড়া আর কেউ ছিলেন না। দুর্ঘটনায় বিমানে থাকা দুই শিশু ঘটনাস্থলেই প্রাণ হারায়। গুরুতর আহত অপর দুইজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। বর্তমানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তিন বন্ধু বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের চাপের…
নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
This website uses cookies.