বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণের একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদল। 'বৃক্ষে বৃক্ষে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ'—এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ আব্দুস সালাম হলের সামনে চারা রোপণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্যোক্তারা জানিয়েছেন, বিএনপির পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্রদলের শহীদ হওয়া নেতাকর্মীদের স্মৃতির উদ্দেশ্যে এই কর্মসূচিটি উৎসর্গ করা হয়েছে।
নোবিপ্রবি ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদ হাসান জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোট ৪৮টি নিমগাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্রদলের ৪৮ জন নেতাকর্মীর নামেই এই গাছগুলো উৎসর্গ করা হবে। প্রতিটি গাছের সঙ্গে শহীদদের নাম, ছবি, পদবি এবং তাদের শাহাদাতবরণের সময় ও স্থানের তথ্য সম্বলিত বিবরণী সংযুক্ত থাকবে, যাতে ক্যাম্পাসে তাদের স্মৃতি অম্লান থাকে।
কর্মসূচির প্রথম দিনে পাঁচটি নিমগাছের চারা রোপণ করা হয়েছে। জাহিদ হাসান আরও জানান, অবশিষ্ট ৪৩টি চারার চারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৃক্ষরোপণ-সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে, যা পরবর্তীতে ক্যাম্পাসের উপযুক্ত স্থানে রোপণ করা হবে।
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…
কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…
This website uses cookies.