জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, ২০২৪-২০২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২০২৬ অর্থবছরে বাংলাদেশে আসা প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মন্ত্রী জানান, ২০২৪-২০২৫ অর্থবছরে বিভিন্ন দেশ থেকে মোট ৩০ হাজার ৩২৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স এলেও, পরবর্তী অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৫৮৯ মিলিয়ন ডলারে।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য তুলে ধরেন। নিলোফার চৌধুরী মনি দুই অর্থবছরের রেমিট্যান্সের পূর্ণাঙ্গ তথ্যচিত্র এবং প্রবাসীদের পাঠানো অর্থের জনকল্যাণমূলক ব্যবহারের বিবরণ জানতে চেয়েছিলেন।
তথ্যানুসারে, সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। ২০২৪-২০২৫ অর্থবছরে সৌদি আরব থেকে ৪ হাজার ২৬৪ দশমিক ৩৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এলেও, ২০২৫-২০২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪৮ দশমিক ৮৭ মিলিয়ন ডলারে। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স এসেছে ৫ হাজার ৭১ দশমিক ৯৯ মিলিয়ন ডলার, যা আগের বছরের ৩ হাজার ১৬৮ দশমিক ৫৯ মিলিয়ন ডলারের তুলনায় প্রায় ৬০ দশমিক ১ শতাংশ বেশি।
এছাড়া অন্যান্য দেশের মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে ৪ হাজার ১৬৮ দশমিক ১৭ মিলিয়ন ডলার থেকে বেড়ে ৪ হাজার ৫৮৩ দশমিক ৯১ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মালয়েশিয়া থেকে ২ হাজার ৮০৪ দশমিক ৮২ মিলিয়ন ডলার থেকে বেড়ে হয়েছে ৩ হাজার ৪০৩ দশমিক ৬৫ মিলিয়ন ডলার। ওমান থেকে রেমিট্যান্স ১ হাজার ৬৬৪ দশমিক ৭৩ মিলিয়ন ডলার থেকে বেড়ে ২ হাজার ৪৮ দশমিক ১৫ মিলিয়ন ডলারে এবং ইতালি থেকে ১ হাজার ৬৫২ দশমিক ৫৮ মিলিয়ন থেকে বেড়ে ২ হাজার ৫১ দশমিক ৫৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
কুয়েত থেকে রেমিট্যান্স ১ হাজার ৬২৩ দশমিক ৮৯ মিলিয়ন থেকে বেড়ে ১ হাজার ৭৬৩ দশমিক ৭৩ মিলিয়ন ডলার এবং কাতার থেকে ১ হাজার ২০৫ দশমিক ৩৮ মিলিয়ন থেকে বেড়ে ১ হাজার ৫৫৮ দশমিক ৫৩ মিলিয়ন ডলার হয়েছে। সিঙ্গাপুর থেকে রেমিট্যান্স ৯৮৯ মিলিয়ন ডলার থেকে বেড়ে ১ হাজার ৪৯৩ দশমিক ৯২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে ৪০২ দশমিক ৯১ মিলিয়ন ডলার থেকে বেড়ে হয়েছে ৬৬৮ দশমিক ৭৩ মিলিয়ন ডলার। ফ্রান্স থেকে রেমিট্যান্স ৩৩৫ দশমিক ৫৯ মিলিয়ন ডলার থেকে বেড়ে ৪৭১ দশমিক ৪৪ মিলিয়ন ডলার এবং গ্রিস থেকে ১৮৫ দশমিক ১১ মিলিয়ন থেকে বেড়ে ২০৩ দশমিক ৮২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। জর্ডান থেকে রেমিট্যান্স ১৬৮ দশমিক ১৭ মিলিয়ন ডলার থেকে বেড়ে ২৪৬ দশমিক ৩৬ মিলিয়ন ডলার এবং অস্ট্রেলিয়া থেকে ১৯৭ দশমিক ৯ মিলিয়ন থেকে বেড়ে ২৫৮ দশমিক ১৬ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসদেশ থেকে রেমিট্যান্স প্রবাহ কমেছে। এর মধ্যে সবচেয়ে বড় পতন দেখা গেছে যুক্তরাষ্ট্রে। ২০২৪-২০২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে ৪ হাজার ৭৩৩ দশমিক ১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স এলেও ২০২৫-২০২৬ অর্থবছরে তা ৩৫ দশমিক ৯ শতাংশ কমে ৩ হাজার ৩৩ দশমিক ১৫ মিলিয়ন ডলারে নেমে এসেছে। এছাড়া কানাডা থেকে রেমিট্যান্স ২২০ দশমিক ৯৮ মিলিয়ন ডলার থেকে কমে হয়েছে ১১০ দশমিক ৫৫ মিলিয়ন ডলার—যা প্রায় ৫০ শতাংশ কম। মালদ্বীপ ও মরিশাস থেকেও রেমিট্যান্স কমেছে বলে মন্ত্রী জানান।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…
চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
This website uses cookies.