ভারতের কর্ণাটক রাজ্যে ‘অপারেশন মুক্ত’ নামে একটি বিশেষ অভিযান চালিয়ে ১০৫ জন কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছে পুলিশ। গত ৯ই অগস্ট থেকে শুরু হওয়া এই অভিযানে ব্যাঙ্গালোরের হোয়াইটফিল্ড এবং ইলেকট্রনিক সিটি এলাকায় মোট ২ হাজার ৯৪৪ জন সন্দেহভাজনের পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হয়।
পুলিশের দাবি, আটককৃতদের কাছে ভারতে থাকার কোনো বৈধ কাগজপত্র নেই। তারা বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং পরবর্তীতে ব্যাঙ্গালোরে গিয়ে নির্মাণকাজসহ বিভিন্ন ধরনের শ্রমিকের কাজে যুক্ত হন। দীর্ঘ সময় ধরে তারা শহরের বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন। বর্তমানে পুলিশ তাদের পরিচয় এবং ভারতে প্রবেশের পথ সম্পর্কে বিস্তারিত তদন্ত করছে। এছাড়া এই অনুপ্রবেশে কোনো দালাল বা পাচারচক্র জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
আটক ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে তাদের দফায় দফায় পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে। গত মঙ্গলবার রাতে ৩১ জন কথিত বাংলাদেশিকে কড়া পুলিশি পাহারায় পশ্চিমবঙ্গের মালদহে আনা হয় এবং জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তাদের একটি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। মালদহের সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে বলে জানা গেছে।
পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই লাখ টাকার অনুদানের…
অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদ থেকে ১৯…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের নিষেধাজ্ঞা…
জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এই আলোচনার পর…
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
This website uses cookies.