Header Premium (728×90)

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কবার্তা জারি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতির যেকোনো সময় অবনতি ঘটতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতির প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত দেশটির নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের কনস্যুলার অ্যাফেয়ার্সের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল। এই পরিস্থিতিতে ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধসহ যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। তাই অঞ্চলটিতে ভ্রমণরত মার্কিন নাগরিকদের বিমানবন্দর ও এয়ারলাইনগুলোর কার্যক্রমসংক্রান্ত সর্বশেষ তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ইরান ও ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী বিদেশের মাটিতে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, মার্কিন নাগরিক বা তাদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে হামলার লক্ষ্যবস্তু করতে পারে। নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ নির্দেশনা ও আপডেট পেতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংশ্লিষ্ট ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, সরানো হলো ৮৫ পরিবার

যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড মার্কিন বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার প্রস্তুতির সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই…

6 minutes ago

শরৎ কাল কবিতা

শরৎ কাল কবি: আলেয়া মান্নান আকাশে মেঘের খেলা, ঝিলমিল করে রৌদ্রের মেলা। নীল আকাশে ডানা…

12 minutes ago

৩২ দলের অংশগ্রহণে বনানীতে সম্পন্ন হলো বাপাউবো ব্যাডমিন্টন টুর্নামেন্ট

রাজধানীর বনানীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অফিসার্স কোয়ার্টার্স মাঠে ৩২ দলের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে…

12 minutes ago

কূটনীতির পাশাপাশি সামরিক হামলার জবাব দিতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে একই সঙ্গে…

24 minutes ago

চুয়াডাঙ্গায় ৩০০ ইয়াবাসহ ৭০ বছর বয়সী নারী মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গার ভিমরুল্লা নতুন জেলখানা এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ নাজমা বেগম (৭০) নামে এক…

25 minutes ago

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠবে বাংলাদেশ

এশিয়ান গেমসের ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে শেষ আটের এই ম্যাচটি যদি…

27 minutes ago

This website uses cookies.