Header Premium (728×90)

পল্টন থানায় দুই মামলায় গ্রেপ্তার দেখালেন সাবেক দুই এমপি

বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলা এবং দলটির পল্টন কার্যালয়ে হামলার ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য সোলায়মান সেলিম ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তদন্ত কর্মকর্তাদের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

আদালতে কড়া পুলিশি নিরাপত্তায় দুই আসামিকে হাজির করা হয়। শুনানির সময় আসামিদের পক্ষে আইনজীবী শ্রী প্রাণ নাথ জামিনের আবেদন জানালেও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। বর্তমানে এই দুই আসামি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ওই বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ ও তৎকালীন সরকারি দলের অনুসারীরা হামলা চালায়। সেই সময় সেখানে গুলি, ককটেল বিস্ফোরণ ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বিএনপি কর্মী মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি পল্টন থানায় হত্যা মামলাটি দায়ের করেছিলেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়েছে, সোলায়মান সেলিম (৩৫) ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিন (৭৬) সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে রাজনৈতিকভাবে বিরোধী দল দমনে অর্থের সংস্থান ও নির্দেশনাসহ ঘটনার নেপথ্যে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

4 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

4 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

4 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

4 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

4 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

4 hours ago

This website uses cookies.