ঢাকার বাসিন্দাদের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে মেট্রোরেল। তবে যাতায়াতের জন্য একক যাত্রার টিকিট কিনতে গিয়ে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। স্টেশনগুলোর টিকিট ভেন্ডিং মেশিন (টিভিএম) হুটহাট বিকল হয়ে যাওয়ার কারণে এই ভোগান্তি এখন চরমে পৌঁছেছে। অনেক সময় টাকা দেওয়ার পর মেশিন থেকে টিকিট মিললেও অবশিষ্ট টাকা ফেরত পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
মেট্রোরেলে যাতায়াতের জন্য মূলত দুই ধরনের টিকিট ব্যবস্থা রয়েছে—একক যাত্রার অস্থায়ী টিকিট এবং স্থায়ী কার্ড (র্যাপিড পাস ও এমআরটি পাস)। তবে অধিকাংশ যাত্রীই একক যাত্রার টিকিটের ওপর বেশি নির্ভরশীল। প্রতিটি স্টেশনে ম্যানুয়াল কাউন্টারের পাশাপাশি ৪ থেকে ৬টি ভেন্ডিং মেশিন রয়েছে। কিন্তু প্রায় প্রতিটি স্টেশনেই একাধিক মেশিন অকেজো বা বন্ধ থাকে। ফলে পিক আওয়ারে টিকিট কাটার জন্য যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে মেশিনের কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎ সেটি বিকল হয়ে যাওয়ার ঘটনাও ঘটছে নিয়মিত।
সম্প্রতি সরেজমিনে ঢাকার পাঁচটি ব্যস্ত স্টেশন ঘুরে এই ভোগান্তির চিত্র দেখা গেছে। শাহবাগ স্টেশনের এক পাশের তিনটি মেশিনের মধ্যে একটি সম্পূর্ণ বন্ধ ছিল। অন্য একটি মেশিনে একক যাত্রার টিকিট কাটার অপশনটি বন্ধ রেখে কেবল এমআরটি কার্ড টপ-আপের সুবিধা চালু রাখা হয়েছিল। ফলে টিকিট কাটতে না পেরে অনেক যাত্রীকে বাধ্য হয়ে ম্যানুয়াল কাউন্টারের দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা যায়। বিজয় সরণি স্টেশনের চারটির মধ্যে দুটি মেশিনই অকেজো ছিল, যার একটিতে পলিথিন মুড়িয়ে "টিভিএম-এ টিকিট বিক্রি বন্ধ" নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছিল।
এছাড়া ফার্মগেট স্টেশনের একটি মেশিনে "লেনদেন প্রক্রিয়ায় ত্রুটি আছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত" লেখা নোটিশ দেখা যায়। কাওরান বাজার স্টেশনেরও এক পাশের একটি মেশিন অকেজো ছিল। সাপ্তাহিক ছুটির দিনে মতিঝিল স্টেশনে গিয়ে দেখা যায়, শত শত যাত্রী একক যাত্রার টিকিটের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন এবং সেখানেও ভেন্ডিং মেশিনগুলো বারবার বন্ধ হয়ে যাচ্ছিল।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীরা ছেঁড়া-ফাটা, নোংরা কিংবা ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যবহার করার কারণে মেশিনগুলো বারবার বিকল হচ্ছে। এই মেশিনগুলো এ ধরনের নোট গ্রহণের জন্য প্রোগ্রাম করা হয়নি।
এ বিষয়ে ডিএমটিসিএলের অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স বিভাগের পরিচালক মো. নজরুল ইসলাম জানান, যান্ত্রিক সিস্টেমে কিছু সমস্যা থাকবেই এবং তারা সেগুলো দ্রুত সমাধানের চেষ্টা করছেন। তিনি বলেন, আমাদের দেশে মূলত টাকার সমস্যার কারণেই এই জটিলতা বেশি হয়। মানুষ আঠা লাগানো, নোংরা বা ছেঁড়া-ফাটা টাকা মেশিনে দেয়, যা আটকে যায়। অন্যান্য দেশে নির্দিষ্ট সময় পর পুরোনো টাকা বাতিল করা হলেও আমাদের দেশে তা হয় না, যার ফলে এই সমস্যাটি বেশি দেখা দিচ্ছে।
গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভাষণের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার…
মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক…
গণমাধ্যমে সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয়…
বিশেষ চাহিদাসম্পন্ন কিংবা স্বাভাবিক—কোনো শিশুকেই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছেন মহিলা…
খাগড়াছড়িতে ৭৭৮ জন শিক্ষার্থীকে ৯২ লাখ ৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন…
This website uses cookies.