কক্সবাজারের একটি পাঁচতারকা হোটেলের পার্কিং থেকে বৈধ কোনো কাগজপত্র ছাড়াই তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গাড়িগুলোর সঙ্গে থাকা তরুণরা দাবি করেছেন, এগুলো তারা বাবার কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ওশান প্যারাডাইস হোটেলের পার্কিং থেকে গাড়িগুলো আটক করা হয় বলে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ। তিনি জানান, শুল্ক ফাঁকি দিতে ‘ইউজড কার পার্টস’ বা ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে আমদানির পর তা পূর্ণাঙ্গ গাড়িতে রূপান্তরের একটি কৌশল তাদের তদন্তে উঠে এসেছে। এই গাড়িগুলোর ক্ষেত্রেও এমন কোনো জালিয়াতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে দেখা যায়, জব্দ করা তিনটি গাড়ির মধ্যে দুটিতে কোনো নম্বর প্লেট ছিল না। গাড়ির মালিকানা দাবিদাররা এগুলোকে ‘রেজিস্ট্রেশন প্রক্রিয়াধীন’ বললেও বৈধ আমদানি বা ক্রয়ের কোনো নথিপত্র দেখাতে পারেননি। ফলে আইন অনুযায়ী ডিটেনশন মেমো ইস্যু করে গাড়িগুলো জব্দ করা হয়。
শুল্ক গোয়েন্দারা জানান, জিজ্ঞাসাবাদে গাড়ির সঙ্গে থাকা তিনজন এগুলো তাদের বাবার দেওয়া উপহার বলে দাবি করেন। তবে নথিপত্র যাচাইয়ের পরই এ দাবির সত্যতা নিশ্চিত হওয়া যাবে। এর আগে চট্টগ্রামের একটি আবাসিক এলাকার পার্কিং থেকেও একই প্রক্রিয়ায় একটি বিএমডব্লিউ গাড়ি জব্দ করা হয়েছিল, যার কোনো বৈধ নথিপত্র ছিল না।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তা রেজভী আহম্মেদ আরও জানান, গাড়িগুলো কীভাবে দেশে এসেছে, কোথায় সংযোজন করা হয়েছে এবং আমদানিতে কোনো অনিয়ম হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। চোরাচালান বা অবৈধ আমদানির প্রমাণ পাওয়া গেলে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, মানি লন্ডারিং এবং ব্র্যান্ড নকলের ক্ষেত্রে মেধাস্বত্ব লঙ্ঘনের বিষয়গুলোও তদন্তের আওতায় আনা হবে। এই অভিযানে র্যাব-১৫, কক্সবাজার জেলা পুলিশ ও বিভিন্ন জাতীয় গোয়েন্দা সংস্থা সহযোগিতা করেছে।
শারদীয় দুর্গাপূজায় দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে ২৪৫৭ জন সদস্য মোতায়েনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে…
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে ইউক্রেন ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনীহা বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ…
দেশের সব বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং…
ভোলার লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা ও লিফলেট বিতরণ…
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ৫…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্যাংকে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই…
This website uses cookies.