Header Premium (728×90)

প্রকাশিত হলো হাবিবুল্লাহ ফাহাদের নতুন গল্পগ্রন্থ ‘আ হোয়াইট ডাভ্‌স এলেজি’

কথাসাহিত্যিক হাবিবুল্লাহ ফাহাদের নতুন গল্পের বই ‘A White Dove’s Elegy’ সম্প্রতি প্রকাশিত হয়েছে। সহজ প্রকাশ থেকে প্রকাশিত এই বইটিতে মোট সাতটি গল্প স্থান পেয়েছে। ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে রচিত এই গল্পগুলো হলো— ‘A White Dove’s Elegy’, ‘The Rat’, ‘How I Became a Dog’, ‘The Day Moumita Returned Home’, ‘When Words Fail’, ‘Adoption’ এবং ‘The Corporate Circus’। এর আগে গল্পগুলো বিভিন্ন সময় দেশের প্রথম সারির জাতীয় দৈনিক, সাময়িকী এবং অনলাইন সাহিত্য পত্রিকায় বাংলায় প্রকাশিত হয়েছিল।

বইটির অনুবাদ করেছেন অধ্যাপক ইদ্রিস আলী মেহেদী এবং প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে বইটি বাজারে পাওয়া যাচ্ছে। পাঠক দেশের বৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডটকমসহ বিভিন্ন গ্রন্থবিতানে বইটি সংগ্রহ করতে পারবেন।

অনুবাদক ইদ্রিস আলী মেহেদী বইটির বিষয়ে বলেন, হাবিবুল্লাহ ফাহাদ যে সময় ও জীবনের গল্প বলেন তা আমাদের অতিপরিচিত। তবে তার আখ্যান চেনামুহূর্তকেও নতুন করে দেখার আগ্রহ জাগায়। বিশেষ করে তার ভাষার কাব্যময় মাধুর্য সমসাময়িক বাংলা কথাশিল্পে স্বাতন্ত্র্য তৈরি করেছে অনায়াসে।

হাবিবুল্লাহ ফাহাদের অন্যান্য প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে গল্পগ্রন্থ ‘খৈয়া গোখরার ফণা’, ‘বজলু জানে লাশের পরিচয়’, ‘দরজার ওপাশে ভোর’ ও ‘দানামাঝির বউ’। এছাড়া তার উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ‘জলপাই রঙের দিনরাত’ ও ‘বসন্ত রোদন’। তিনি সাক্ষাৎকার সংকলন হিসেবে ‘দুই ভাষাসংগ্রামীর মুখোমুখি (আহমদ রফিক ও রফিকুল ইসলাম)’, ‘আলাপের সুবাসে সন্জীদা খাতুন’ ও ‘তিন যোদ্ধার মুখোমুখি’ এবং জীবনীগ্রন্থ ‘আমাদের বঙ্গবন্ধু’ রচনা করেছেন। এছাড়া স্বকৃত নোমানের ‘গহিনের দাগ’ গ্রন্থটি তিনি সম্পাদনা করেছেন। দেড় যুগের বেশি সময় সাংবাদিকতায় নিয়োজিত হাবিবুল্লাহ ফাহাদ বর্তমানে ফ্রান্সের প্যারিসে বসবাস করছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

কেরানীগঞ্জে সাত দিন ধরে গ্যাস নেই, অচল কলকারখানা

ঢাকার কেরানীগঞ্জে সাত দিন ধরে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এতে স্থানীয় শিল্পকারখানা ও কলকারখানা…

39 seconds ago

সেন্ট গ্রেগরী কলেজে একাদশে ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর, আবেদন শুরু ১ সেপ্টেম্বর

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু…

32 minutes ago

সিংগাইরে মদ্যপ অবস্থায় মারামারি, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইরে মদ্যপ অবস্থায় মারামারির ঘটনায় গুরুতর আহত আলমগীর হোসেন (২৭) নামের এক যুবক চিকিৎসাধীন…

47 minutes ago

দেশজুড়ে আশঙ্কাজনকহারে বেড়েছে খুন, ৭ মাসে ২০৭৬ হত্যাকাণ্ড

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গত সাত মাসে ঢাকাসহ…

1 hour ago

২৯ আগস্ট থেকে চুয়াডাঙ্গায় আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা

চুয়াডাঙ্গায় বিভিন্ন রুটে আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। দাবি আদায় না হলে ৩১…

2 hours ago

আষাঢ়িয়ারচর ব্রিজে ফাটল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়ারচর ব্রিজের ফাটল মেরামতের কাজের কারণে শুক্রবার সন্ধ্যা থেকে দাউদকান্দি পর্যন্ত…

2 hours ago

This website uses cookies.