Header Premium (728×90)

গাজায় লাশের মিছিল: কবরস্থানে জায়গা নেই, দাফন নিয়ে চরম সংকট

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরাইলি বাহিনীর আগ্রাসন থামার নাম নেই। কাগজে-কলমে যুদ্ধবিরতির কথা থাকলেও প্রায় প্রতিদিনই চলছে হামলা। এই ভয়াবহ যুদ্ধে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন দেড় লক্ষাধিক মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে এখন নতুন এক মানবিক সংকট দেখা দিয়েছে—নিহতদের দাফন করার জন্য কবরস্থানে জায়গা পাওয়া যাচ্ছে না।

গাজা সিটির জেইতুন এলাকার বাসিন্দা ওমর আল-সাওহি এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন। গত ১০ জুন ইসরাইলের নির্ধারিত ‘ইয়েলো লাইন’-এর কাছে চা-কফি বিক্রি করার সময় ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান তার ৪০ বছর বয়সী বাবা মোহাম্মদ। বাবাকে দাফন করতে জেইতুন কবরস্থানে গিয়ে ওমর দেখেন, সেখানে আর কোনো জায়গা খালি নেই। যুদ্ধের কারণে কবরস্থানগুলোতে ঠাসাঠাসি করে মরদেহ দাফন করা হচ্ছে। অনেক কবরে স্থায়ী সমাধিচিহ্ন নেই, কেবল পাথরের সঙ্গে মৃত ব্যক্তির নাম লেখা কাগজ ঝুলিয়ে রাখা হয়েছে। নির্মাণসামগ্রীর অভাব এবং জায়গার সংকটের কারণে এখন আর যুদ্ধের আগের মতো কবর তৈরি করা সম্ভব হচ্ছে না।

ওমর আল-জাজিরাকে জানান, কবরস্থানের মাঝখানে বালুর পাহাড়ের নিচে মানুষকে দাফন করা হচ্ছে। একটি কবর তৈরির খরচ প্রায় ৫০০ শেকেল বা ১৬৭ ডলার, যা জোগাড় করা তার পরিবারের পক্ষে অসম্ভব ছিল। শেষ পর্যন্ত জায়গা না পেয়ে বাবাকে দাদার কবরেই দাফন করতে বাধ্য হন ওমর। গাজায় সেবা ব্যবস্থা ভেঙে পড়ায় মৃতদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। ফলে হাজার হাজার ফিলিস্তিনিকে স্কুল, হাসপাতাল চত্বর, তাবু বা বাড়ির আঙিনায় অস্থায়ীভাবে দাফন করা হয়েছে।

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর পরিবারগুলো ধ্বংসস্তূপের নিচে থাকা স্বজনদের মরদেহ উদ্ধারের চেষ্টা চালায়। যুদ্ধবিরতির পরও ইসরাইলি হামলায় অন্তত ১,২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার হাসপাতালগুলোর সাতটি গণকবর থেকে ৫২৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজার ধর্মীয় ও ওয়াকফ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ৪০টির বেশি কবরস্থান ধ্বংস হয়েছে। এর আগে থেকেই গাজার ৬০টি কবরস্থান প্রায় পূর্ণ ছিল।

খান ইউনিস কবরস্থানে ১৯ বছর ধরে কবর খুঁড়ছেন তাফেশ আবু হাতাব। তিনি জানান, যুদ্ধের সময় তাকে প্রতিদিন ৩৫টি পর্যন্ত কবর প্রস্তুত করতে হয়েছে। যুদ্ধ শুরুর সময় যে কবরস্থানে মাত্র ৬০টি কবর ছিল, সেখানে এখন ৬,০০০ মরদেহ দাফন করা হয়েছে। ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে কবরস্থানে প্রবেশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করায় সাধারণ মানুষের জন্য দাফনের জায়গা আরও সংকুচিত হয়ে পড়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশনের সুযোগ নেই: ডা. জাহেদ উর রহমান

দেশের ভেতর সন্ত্রাস ও সহিংসতা উসকে দেওয়ার চেষ্টার কারণে বর্তমান সরকারের পক্ষে আওয়ামী লীগের সাথে…

11 minutes ago

এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট, নির্ধারিত দামের চেয়ে বেশি রাখছেন বিক্রেতারা

রাজধানীর বিভিন্ন এলাকায় এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় নির্ধারিত…

20 minutes ago

প্রবাসীদের সেবায় বিশেষ সুবিধা নিশ্চিত করতে আসছে ‘প্রবাসী কার্ড’

প্রবাসীদের বিভিন্ন সেবা সহজ করা এবং তাঁদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর…

27 minutes ago

কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় নজরুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম নিহত…

30 minutes ago

রিয়াদে হুতিদের টানা তৃতীয় দিনের ক্ষেপণাস্ত্র হামলা

টানা তৃতীয় দিনের মতো সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত…

52 minutes ago

নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ ও আটক

ভারতের দিল্লির ঐতিহ্যবাহী যন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার এক দিন পরই সেখানে আকস্মিক…

1 hour ago

This website uses cookies.