চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার হাসিব আজিজের দুর্বলতার সুযোগ নিয়ে পুরো সিএমপি জুড়ে বদলি ও পদায়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের বাসিন্দা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাতকানিয়া উপজেলা শাখার শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জুবাইরুল হক জিয়ানের বিরুদ্ধে। জিয়ান নিজেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমীনের রাজনৈতিক সহযোগী হিসেবে পরিচয় দিতেন।
অভিযোগ রয়েছে, জুবাইরুল হক জিয়ান ‘সানজিদা ইসলাম সায়মা’, ‘সুমি আহমেদ’, ‘তাজকিয়া আহমেদ সুমি’ ও ‘জান্নাতুল নাইমা’র মতো একাধিক ভুয়া ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে পুরুষদের প্রেমের ফাঁদে ফেলতেন। ভয়েস চেঞ্জ অ্যাপ ব্যবহার করে নারী কণ্ঠে কথা বলে তিনি সিএমপি’র তৎকালীন কমিশনার হাসিব আজিজের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। পরবর্তীতে আপত্তিকর চ্যাট ও স্ক্রিনশটের ভয় দেখিয়ে কমিশনারকে ব্ল্যাকমেইল করে সিএমপির বিভিন্ন থানার ওসিদের নিয়ন্ত্রণ, বদলি ও পদায়নের মতো বিষয়গুলোতে প্রভাব বিস্তার করতেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
ভুক্তভোগীদের ভাষ্যমতে, জুবাইর নিজেকে কমিশনারের ‘শ্যালক’ পরিচয় দিয়ে চট্টগ্রামের ডজনখানেক পুলিশ অফিসার, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও শিল্পপতিদের টার্গেট করে অর্থ হাতিয়ে নিয়েছেন। পুলিশ পরিদর্শক ইফতেখার, আব্দুর রহিম, করিম, শফিক, জসিম, আনসার ও ফজলুলসহ অনেকেই তার প্রতারণার শিকার হয়েছেন। কেউ কেউ ১০ থেকে ২০ লাখ টাকা দিয়ে প্রাথমিকভাবে রক্ষা পেলেও শেষ পর্যন্ত সব তথ্য ফাঁস হয়ে যায়। জুবাইর ২০২০ সালের ৩০শে মে এবং ২০২৫ সালের ১৫ই ফেব্রুয়ারি প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।
প্রভাবশালী রাজনীতিবিদদেরও ফাঁদে ফেলার অভিযোগ রয়েছে জিয়ানের বিরুদ্ধে। স্থানীয় কিছু নেতাকর্মীর সহায়তায় তিনি জুলাই অভ্যুত্থানের মামলার আসামিদের সঙ্গে নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিএনপি’র এক এমপি প্রার্থী, সাবেক পৌর কাউন্সিলর ও ঠিকাদারসহ বিভিন্ন ব্যক্তিকে তিনি হয়রানি করেছেন। সিএমপি’র এক পরিদর্শক জানান, কমিশনারের সঙ্গে জিয়ানের ঘনিষ্ঠতা দেখে তিনি তাকে বিশ্বাস করেছিলেন এবং উপহার পাঠিয়েছিলেন, কিন্তু পরে জিয়ান তাকে হয়রানি শুরু করেন।
অভিযুক্ত জুবাইরুল হক জিয়ান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে একে প্রোপাগান্ডা বলে দাবি করেছেন। এদিকে, তাকে গ্রেপ্তারের জন্য জেলা পুলিশের একটি দল সাতকানিয়ায় অভিযান চালালেও সরকারের এক প্রভাবশালী প্রতিমন্ত্রীর ফোনের কারণে তারা খালি হাতে ফিরে আসতে বাধ্য হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
ইয়েমেনের বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এতে অল্পের…
বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, নির্বাচনী এলাকায়…
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে পরিবহন খরচ এবং মোকামে ধানের দর বাড়ায় ঢাকার পাইকারি ও…
রাজধানীর রমনা এলাকার অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের…
কুমিল্লায় লাইভ লোকেশন পাঠিয়ে নিখোঁজ হওয়ার চারদিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের…
কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ পর্যটকের মৃত্যু হয়েছে।…
This website uses cookies.