Header Premium (728×90)

অনারের রোবট ভাঙল উসাইন বোল্টের ১০০ মিটারের রেকর্ড

চীনের স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান অনারের তৈরি একটি মানবাকৃতির রোবট ১০০ মিটার দৌড় শেষ করে জ্যামাইকান স্প্রিন্ট কিংবদন্তি উসাইন বোল্টের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে। 'লাইটনিং' নামের এই রোবটটি মাত্র ৯ দশমিক ৩২ সেকেন্ডে এই কীর্তি স্থাপন করেছে। আজ শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

২০০৯ সালে বার্লিনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে উসাইন বোল্ট ৯ দশমিক ৫৮ সেকেন্ডে ১০০ মিটার স্প্রিন্ট শেষ করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। লাইটনিং রোবটটি বেইজিংয়ে শুরু হওয়া দ্বিতীয় ‘ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের’ প্রস্তুতিমূলক একটি পরীক্ষামূলক প্রতিযোগিতায় প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১৪ দশমিক ৫ মিটার গতিতে দৌড়ায়।

চীন মানবাকৃতির রোবটশিল্পকে একটি কৌশলগত উদীয়মান খাত হিসেবে দেখছে। দেশটির নীতিনির্ধারক ও প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো আশা করছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও হার্ডওয়্যারের উৎপাদন অগ্রগতির মাধ্যমে লজিস্টিকস এবং ভোক্তা ব্যবহারে এই প্রযুক্তির দ্রুত প্রসার ঘটবে।

এর আগেও লাইটনিং তার সক্ষমতা প্রমাণ করেছে। গত এপ্রিলে ২১ কিলোমিটার বেইজিং হাফ ম্যারাথনেও রোবটটি জয় পেয়েছিল। সেই দৌড় শেষ করতে এটি সময় নিয়েছিল ৫০ মিনিট ২৬ সেকেন্ড, যা পুরুষ অ্যাথলেটদের বিশ্ব রেকর্ডের গতির চেয়েও বেশি।

চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানিয়েছে, হাফ ম্যারাথনে অংশ নেওয়ার সময় রোবটটির উচ্চতা ছিল ১৬৯ সেন্টিমিটার এবং পায়ের দৈর্ঘ্য ছিল ৯৫ সেন্টিমিটার। তবে ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের আগে গবেষকেরা এর পায়ের দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার বাড়িয়ে ১ দশমিক শূন্য ৫ মিটার করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, শনিবার খোলা ব্যাংক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্যাংকে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই…

9 minutes ago

সরকারি বাসা বরাদ্দ এখন অনলাইনে, স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ

সরকারি কর্মচারীদের আবাসন সুবিধা সহজ ও স্বচ্ছ করতে অনলাইন পদ্ধতি চালু করেছে গৃহায়ণ ও গণপূর্ত…

26 minutes ago

সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র

সৌদি আরবের বেশিরভাগ আকাশসীমা ও বিমানবন্দরকে 'অনিরাপদ' হিসেবে চিহ্নিত করে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে ইয়েমেনের…

26 minutes ago

নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত সাজেক

রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের ওপর আরোপিত অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। দুর্গাপূজাকে কেন্দ্র…

29 minutes ago

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশ

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য বিশেষ প্রটোকল ও নিরাপত্তা…

34 minutes ago

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় ওয়াকআউট করল বাংলাদেশ প্রতিনিধি দল

আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত সিআইসিএ সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্টের বক্তব্য দেওয়ার সময় প্রতিবাদ জানিয়ে হল ত্যাগ…

45 minutes ago

This website uses cookies.