Header Premium (728×90)

কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার একই পরিবারের ৪ জনের মৃত্যু

ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার একই পরিবারের চারজনসহ মোট নয়জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) ভোরে মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমিন মনীষা, শ্বশুর আকরাম হোসেন এবং ছোট ছেলে শর্ণশীষ দত্ত। চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে তাঁদের এমন করুণ মৃত্যুতে কুষ্টিয়ার বাড়িতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট স্ত্রী আফসানা শারমিনের জটিল রোগের চিকিৎসার জন্য ঢাকা থেকে বিমানে ভারতের বেঙ্গালুরুতে যান দেবাশীষ দত্ত। তাঁর সঙ্গে স্ত্রী, শ্বশুর ও ছোট ছেলে ছিলেন। সেখানে চিকিৎসা শেষ করে তাঁরা কলকাতায় ফিরে নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ওঠেন। দেবাশীষের বাবা দিলীপ দত্ত জানান, গত সোমবার রাত ১১টায় তাঁরা বিমানে করে কলকাতায় এসে ওই হোটেলে উঠেছিলেন। মঙ্গলবার রাতে কুষ্টিয়ার বাড়িতে থাকা বাবা-মায়ের সঙ্গে শেষবারের মতো কথা হয়েছিল দেবাশীষের। সে সময় তিনি জানিয়েছিলেন, কলকাতায় কেনাকাটা শেষ করেছেন এবং বুধবার সকালে ফ্লাইটে দেশে ফিরবেন। কিন্তু বুধবার ভোরে লাগা আগুনে সব শেষ হয়ে যায়।

ভারত যাওয়ার সময় দেবাশীষ দত্ত তাঁর আট বছর বয়সী মেয়ে মহিমা দত্তকে কুষ্টিয়ার বাড়িতে ঠাকুমার কাছে রেখে গিয়েছিলেন। ফলে অলৌকিকভাবে বেঁচে যায় শিশুটি। এদিকে একসঙ্গে পরিবারের চার সদস্যের এমন করুণ মৃত্যুর খবর কুষ্টিয়ার বাড়িতে পৌঁছালে সেখানে নেমে আসে গভীর শোকের ছায়া। স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।

বুধবার দুপুরে দেবাশীষের বাড়িতে গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা স্বপ্না দত্ত। পাশের ঘরে নির্বাক বসে আছেন বাবা দিলীপ দত্ত। অন্য একটি রুমে আট বছরের মহিমাকে জড়িয়ে ধরে কাঁদছেন স্বজনরা, যদিও অবুঝ শিশুটি এখনো পুরো বিষয়টি বুঝতে পারছে না। বাড়িতে ভিড় জমানো সহকর্মীরা জানান, দেবাশীষ দত্ত কেবল একজন সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন সবার অত্যন্ত আপনজন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের দুটি জাহাজে হামলা, একটি ডুবেছে

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী দুটি কন্টেইনার জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। হামলায়…

6 minutes ago

ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ২৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা আনল ওয়েস্ট ইন্ডিজ।…

7 minutes ago

সাজেক ভ্রমণ নিষেধাজ্ঞা: ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে খাগড়াছড়িতে মানববন্ধন

সাজেক সড়কে প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা।…

16 minutes ago

জাজিরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম ও পোকা পাওয়ার অভিযোগ

শরীয়তপুরের জাজিরায় জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে ওজনে কম দেওয়া ও চালের মধ্যে পোকা…

28 minutes ago

বাজারে বিক্রি হওয়া সব সয়াবিন তেল বিশুদ্ধ: শিল্পমন্ত্রী

সয়াবিন তেলে বিষাক্ত ধাতুর উপস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দাবি করেছেন,…

36 minutes ago

রিয়াদে মিসাইল আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

সৌদি আরবের রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ১০ই অক্টোবর কিং খালেদ…

56 minutes ago

This website uses cookies.