Header Premium (728×90)

দ্বৈত সুবিধা নিয়ে যুব উন্নয়নের সাবেক ডিজির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামানের বিরুদ্ধে সরকারি সুযোগ-সুবিধার অপব্যবহার ও আর্থিক অনিয়মের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সরকারি নীতিমালার কঠোর বিধিনিষেধ থাকা সত্ত্বেও তিনি একই সাথে দ্বৈত সরকারি গাড়ি ও ভাতার সুবিধা ভোগ করেছেন বলে অভিযোগ উঠেছে। তার এই ক্ষমতার অপব্যবহারের বিষয়টি প্রশাসনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

অনুসন্ধানে জানা যায়, ড. সাইফুজ্জামান সরকারি প্রাধিকারভুক্ত কর্মকর্তা হিসেবে ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি সরকারি গাড়ি পাওয়ার অধিকারী ছিলেন। নিয়মানুযায়ী, যদি কোনো কর্মকর্তা গাড়ির জ্বালানি, চালকের বেতন ও রক্ষণাবেক্ষণ খরচ বাবদ প্রতি মাসে সরকারি কোষাগার থেকে নির্ধারিত ৫০ হাজার টাকা গ্রহণ করেন, তবে তিনি অধিদপ্তরের অন্য কোনো সরকারি গাড়ি ব্যবহার করতে পারেন না। কিন্তু ড. সাইফুজ্জামান এই নীতিমালার তোয়াক্কা না করে একই সাথে ওই নগদ অর্থ গ্রহণ করেছেন এবং পাশাপাশি অধিদপ্তরের নিজস্ব গাড়ি ও জ্বালানি ব্যবহার করেছেন। প্রশাসনিক কর্মকর্তাদের মতে, এটি স্পষ্টত 'গাড়ি সেবা নগদায়ন নীতিমালা-২০২০' এর পরিপন্থী এবং চরম নীতিবিগর্হিত কাজ।

মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কেবল গাড়ি বিলাস নয়, বরং অধিদপ্তরের অভ্যন্তরীণ প্রকল্প, কেনাকাটা এবং প্রশাসনিক বদলি-পদায়নে চরম স্বেচ্ছাচারিতার অভিযোগও উঠেছে। এছাড়া মাঠ পর্যায়ের কর্মীদের ওপর ক্ষমতার দাপট দেখানো এবং নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে কাজ করানোর মতো গুরুতর অভিযোগ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা পড়েছে।

এসব অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের খবর উচ্চপর্যায়ে পৌঁছানোর পর সম্প্রতি তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে অবমুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সচেতন মহলের দাবি, সরকারি অর্থ লোপাট ও দ্বৈত সুবিধা নেওয়ার মাধ্যমে যে আর্থিক ক্ষতি হয়েছে, তা অডিট ও তদন্তের মাধ্যমে নিরূপণ করে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। তবে এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে ড. গাজী মোঃ সাইফুজ্জামান কথা বলতে ইচ্ছুক নন বলে জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

সিরাজগঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় গ্রেফতার ৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৪০০ সিলিন্ডার গ্যাসের একটি ট্রাক লুটের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর…

12 minutes ago

মহা ষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামীকাল শুরু হচ্ছে। মহা ষষ্ঠীতে দেবীর বোধনের…

28 minutes ago

অবৈধ সম্পদের মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে ও…

32 minutes ago

পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ ২৯ জনের মৃত্যু, আহত ৪০

পাকিস্তানের পেশোয়ারে দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ ২৯ জন নিহত হয়েছেন।…

42 minutes ago

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট ছড়ানোয় ক্ষুব্ধ অভিনেত্রী মেহজাবীন

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কাউকে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোর বিরুদ্ধে সরব…

47 minutes ago

মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ ও পবিত্রতা লঙ্ঘনের দায়ে নজরুল ইসলাম আবদুল বশীর…

1 hour ago

This website uses cookies.