পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ২৭নং মধ্য আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন শান্তা মনি। সরকারি প্রজ্ঞাপন অনুসরণ করে গঠিত এই নতুন ১২ সদস্যবিশিষ্ট কমিটি গত ৩ আগস্ট উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক অনুমোদিত হয়েছে।
নবনিযুক্ত সভাপতি শান্তা মনি স্থানীয় একতা বহুমুখী প্রতিবন্ধী বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষিকা। এলাকায় সমাজকর্মী ও সফল নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত শান্তা মনি দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান ‘শেফা ফ্যাশন’-এর স্বত্বাধিকারী ও অবসরপ্রাপ্ত কর্পোরাল মোহাম্মাদ নাসির উদ্দিনের সহধর্মিণী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. সোহরাব হোসেন; সদস্য মো. রুহুল আমীন, মো. আঃ বারী, মো. শাহজাহান, মো. হুমায়ুন কবির মোল্লা, জাকির হোসেন আল আমিন, নিখিল চন্দ্র ঘরামী, জাকিয়া আক্তার, জাকিয়া সুলতানা ও নাহিদ আক্তার খুশি। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
পুনরায় দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় শান্তা মনি বলেন, “আমাকে দ্বিতীয়বারের মতো এই গৌরবময় দায়িত্ব দেওয়ায় আমি উপজেলা প্রশাসন, কমিটির সকল সম্মানিত সদস্য, শিক্ষক মণ্ডলী এবং অভিভাবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত মেয়াদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আমার মূল লক্ষ্য হবে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নত করা। আমরা প্রতিটি শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে এবং ঝরে পড়া রোধ করতে মা সমাবেশসহ কার্যকরী পদক্ষেপ নেব।”
তিনি আরও বলেন, “এছাড়া বিদ্যালয়ের অবকাঠামোগত সংস্কার, সহশিক্ষা কার্যক্রম এবং শিশুদের জন্য একটি বৈষম্যহীন আনন্দঘন পরিবেশ তৈরি করতে আমি শতভাগ নিবেদিত থাকব। এই বিদ্যালয়টিকে উপজেলার একটি শ্রেষ্ঠ ও মডেল বিদ্যালয়ে রূপান্তর করতে আমি কমিটির সকল সদস্য ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।”
শান্তা মনি দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় এবং একটি গতিশীল পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীসমাজ নবগঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই সুদক্ষ কমিটির নেতৃত্বে মধ্য আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শিক্ষার আলো ছড়াতে আরও অনেক দূর এগিয়ে যাবে।
১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তির অপতৎপরতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সজাগ…
রাজধানীর সেগুনবাগিচায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন…
চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে নিবন্ধিত জেলেদের জন্য বরাদ্দ করা ৫ টন চাল বিক্রির সময়…
গেতাফেকে হারিয়ে লা লিগার প্রথম আট ম্যাচে জয়ের রেকর্ড গড়েছে বার্সেলোনা। এবার রিয়াল বেতিসের বিপক্ষে…
১১ অক্টোবর একদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন, অন্যদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ডস…
This website uses cookies.