Header Premium (728×90)

চড়া বাজারে স্বস্তি দিতে একগুচ্ছ নিত্যপণ্যের দাম কমালো ‘স্বপ্ন’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন বাজারে সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে বিশেষ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। দৈনন্দিন চাহিদার বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্য আগের চেয়ে অনেক কম দামে কেনার সুযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। স্বপ্নের বিভিন্ন আউটলেটে এই ছাড়ের তালিকায় রয়েছে চাল, ডাল, তেল, আটা, দুধ, লবণ, আলু, পেঁয়াজ, ডিম, নুডলস ও ডিটারজেন্টসহ গৃহস্থালির প্রয়োজনীয় নানা সামগ্রী।

বিশেষ এই অফারের আওতায় ফ্রেশ মিল্ক পাউডার ৫০০ গ্রাম ৬০ টাকা ছাড়ে ৪২০ টাকায় এবং ১ কেজি ফ্রেশ মিল্ক পাউডার ১২৫ টাকা কমে ৮২৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ১ কেজি পুষ্টি প্লাস পাওয়া যাচ্ছে ৮০০ টাকায়, যেখানে ছাড় দেওয়া হয়েছে ১৫০ টাকা। ২ কেজি পুষ্টি আটার দাম ৩৫ টাকা ছাড় দিয়ে ৯৫ টাকা এবং ২ কেজি এসিআই পিওর আটার দাম ২৫ টাকা ছাড় দিয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভোজ্যতেলের ক্ষেত্রেও বড় ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। ক্রেতারা ৫ লিটার রূপচাঁদা সয়াবিন তেল ৯৫৫ টাকায় কিনতে পারবেন। এছাড়া ৫ লিটার এসিআই নিউট্রিলাইফ রাইস ব্র্যান অয়েল ১২০ টাকা ছাড়ে ১,০৪০ টাকায় এবং ৫ লিটার ফরচুন রাইস ব্র্যান অয়েল ১৬০ টাকা ছাড়ে ১,০৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

রান্নাঘরের অন্যান্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে ১ কেজি ফ্রেশ লবণ ৩৪ টাকা, প্রতি কেজি লুজ মিনিকেট চাল ৫৫ টাকা এবং জিরাশাইল মিনিকেট চাল প্রতি কেজি ৫৮ টাকায় বিক্রি হচ্ছে। ঢাকা বিভাগে প্রতি কেজি পেঁয়াজ ৪৮ টাকা, প্রতি কেজি আলু ২৫ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৯০ টাকায় মিলছে। এর পাশাপাশি ওয়াও মসলা নুডলস, রিন ও হুইল ডিটারজেন্ট পাউডারসহ গৃহস্থালির অন্যান্য সামগ্রীতেও বড় ছাড় দেওয়া হচ্ছে।

স্বপ্ন কর্তৃপক্ষের মতে, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে ভোক্তাদের সংসারের খরচ ও ব্যয়ের চাপ কমানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আধুনিক খুচরা ব্যবসার ধারাবাহিকতায় পণ্যের গুণগত মান ও সহজলভ্যতার পাশাপাশি ক্রেতাদের সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে আগামীতেও এ ধরনের অফার অব্যাহত রাখা হবে বলে তারা জানিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

গণতন্ত্র ও মতপ্রকাশের জায়গা সংকুচিত হচ্ছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, দেশে গণতন্ত্র ও কথা বলার জায়গা সংকুচিত…

5 minutes ago

তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার কঠিন শর্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে ঢাকা থেকে কিছু সুস্পষ্ট…

22 minutes ago

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক কমছে, মন্ত্রিসভায় অনুমোদন

দেশের বাজারে কাঁচা মরিচ ও টমেটোর দাম সহনীয় রাখতে এ দুটি পণ্য আমদানিতে শুল্ক ও…

24 minutes ago

বাংলাদেশে অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা

বাংলাদেশে অর্থবছরের সময়কাল পরিবর্তনের বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার ১৭তম বৈঠকে গৃহীত এই সিদ্ধান্ত অনুযায়ী,…

34 minutes ago

র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন ইউনিট ‘এসআরবি’ গঠনের সিদ্ধান্ত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশ বাহিনীর অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন…

40 minutes ago

দর্শনায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করলেন এমপি রুহুল আমিন

চুয়াডাঙ্গার মদনা-পারকৃষ্ণপুর ও হাউলি ইউনিয়নে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ…

42 minutes ago

This website uses cookies.