সৌদি আরবে প্রবেশের সুবিধাযুক্ত মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসার মেয়াদ ৩৬৫ দিন হলেও, এখন থেকে ভিসাধারীদের দেশটিতে প্রবেশের ক্ষেত্রে নতুন শর্তাবলি কঠোরভাবে অনুসরণ করতে হবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনায় জানানো হয়েছে যে, ভিসা থাকা সত্ত্বেও প্রতিবার দেশটিতে যাওয়ার আগে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক। ১৬ আগস্ট, রোববার মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে যাত্রার আগে নুসুক (Nusuk) প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। একই সঙ্গে নুসুক অ্যাপ ব্যবহার করে ওমরাহ পারমিট সংগ্রহ করাও বাধ্যতামূলক। জুলাই মাসে চালু হওয়া এই মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত কার্যকর থাকে। এই সময়ের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা সম্ভব হলেও, পুরো ভিসার মেয়াদে দেশটিতে অবস্থানের মোট সময় ৯০ দিনের বেশি হতে পারবে না।
নতুন এই ব্যবস্থার লক্ষ্য হলো মুসল্লিদের ওমরাহ পালনের সময়সূচি নির্ধারণে আরও সুবিধা প্রদান করা। তবে ভিসার মেয়াদ এক বছর হলেও প্রতিটি সফরের জন্য নির্ধারিত শর্তগুলো পূরণ করা আবশ্যক। প্রতিটি নতুন সফরের ক্ষেত্রে নুসুকের মাধ্যমে নতুন করে সার্ভিস প্যাকেজ কিনতে হবে, যার মেয়াদ কোনোভাবেই ভিসার অবশিষ্ট বৈধতার সময়ের বেশি হতে পারবে না। এছাড়া পারমিটে উল্লেখ করা তারিখ এবং সার্ভিস প্যাকেজে নির্ধারিত তারিখের মধ্যে মিল থাকতে হবে।
ভিসাধারীদের সৌদি আরবে প্রবেশ ও ভ্রমণের ক্ষেত্রে অন্যান্য নির্ধারিত যোগ্যতা ও নিয়মও পূরণ করতে হবে। প্রথমবার ওমরাহ পালনের সময় নুসুকে অনুমোদিত সার্ভিস প্যাকেজ কেনার মাধ্যমে প্রক্রিয়াটি শুরু করতে হয়, এরপর ভিসার আবেদন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। সৌদি আরবে পৌঁছানোর পর প্রবেশের তথ্য নথিভুক্ত করা হবে এবং দেশ ছাড়ার সময় ভ্রমণের তথ্য হালনাগাদ করা হবে। এর মাধ্যমে একজন ভিসাধারী ৯০ দিনের অনুমোদিত মোট অবস্থানের কত দিন ব্যবহার করেছেন এবং কত দিন বাকি রয়েছে, তা হিসাব করা সম্ভব হবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভায় জানানো হয়েছে, গত মাসে মহানগরের ছয়টি থানায়…
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ছয়তলা আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন…
হরমুজ প্রণালি ও সুয়েজ খালের বিকল্প হিসেবে চীনের ‘বরফ সিল্ক রোড’ বা নর্দার্ন সি রুট…
এভিয়েশন খাতে সেবার মানোন্নয়ন ও কার্গো পণ্য দ্রুত খালাসে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দিয়েছেন…
নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় তিন ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার জেলা…
মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন…
This website uses cookies.