Header Premium (728×90)

জাতিসংঘ মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। তিনি এই সফরে ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (ইউএনমিস) এবং ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই (ইউনিসফা) পরিদর্শন করেছেন।

সফরকালে সেনাপ্রধান দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোম্পানি, পদাতিক ব্যাটালিয়ন এবং বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট পরিদর্শন করেন। এছাড়া আবেই-তে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়নের কার্যক্রম ঘুরে দেখেন। মিশনের বিভিন্ন স্থানে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি তাদের পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি সেখানে অবস্থানরত বাংলাদেশি স্টাফ অফিসার, অবজারভার ও কন্টিনজেন্ট সদস্যদের কাছ থেকে মিশনের সার্বিক পরিস্থিতি ও কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

সফরের অংশ হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান ইউএনমিস-এর ফোর্স কমান্ডার মেজর জেনারেল জুনহুই উ এবং ইউনিসফা-এর ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গণেশ কুমার শ্রেষ্ঠের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ ও আলোচনা করেন। আবেই-তে তিনি মিশন লিডারশিপ টিম এবং সুদান ও দক্ষিণ সুদানের ন্যাশনাল মনিটরদের সঙ্গেও বৈঠক করেন, যেখানে মিশনের নিরাপত্তা পরিস্থিতি ও অভিযানিক চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এছাড়া সেনাপ্রধান দক্ষিণ সুদানের প্রতিরক্ষা মন্ত্রী চল থন বালোক এবং প্রতিরক্ষা বাহিনী প্রধান জেনারেল সান্টিনো ডেং ওলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় দক্ষিণ সুদান প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এই সফর বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট দেশ ও জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে এবং শান্তিরক্ষা কার্যক্রমের পরিধি সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে কর ফাঁকি রোধে এনবিআরের বহুমুখী উদ্যোগ

চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে কর ফাঁকি…

34 seconds ago

জয়পুরহাটে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, একজনের মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এতে লাল বাদশা (১৮)…

18 minutes ago

জয়পুরহাটে চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা ও জখম

জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতনের ঘটনায় লাল বাদশা নামে এক যুবকের মৃত্যু হয়েছে।…

18 minutes ago

ইরানের সামরিক শক্তি পুনর্গঠনের গতি দেখে হতবাক ইসরাইল

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর ইরান যেভাবে দ্রুত তার সামরিক সক্ষমতা পুনর্গঠন…

33 minutes ago

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্যের অন্তর্ভুক্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।…

34 minutes ago

নিঝুমদ্বীপে উন্নয়ন বরাদ্দ বন্ধের হুমকি এলজিইডি প্রকৌশলীর

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নে সড়ক নির্মাণকাজে অনিয়মের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় ক্ষুব্ধ হয়েছেন উপজেলা…

43 minutes ago

This website uses cookies.