দীর্ঘ চার বছর অপেক্ষার পর দেশের ৬৪টি জেলার ৭০ হাজার ১১৯ জন শিক্ষক-শিক্ষিকার কাছে অবসর ও কল্যাণ সুবিধার বকেয়া অর্থ পৌঁছে দেওয়া হয়েছে। ২০২২ সালের পরবর্তী বকেয়া পরিশোধের অংশ হিসেবে মোট ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিজিটাল পদ্ধতিতে কোনো ধরনের হয়রানি ছাড়াই পাঠানো হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শিক্ষক সমাজ আমাদের নীতি, নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেন। অথচ তাদেরই নিজেদের জমানো টাকা তুলতে গিয়ে ঘুষ দিতে হতো, যা অত্যন্ত লজ্জাজনক। তিনি আরও বলেন, শিক্ষকদের প্রাপ্য অর্থ পেতে ঘুষ প্রদান বা দপ্তরে দপ্তরে ঘুরে ভোগান্তির শিকার হওয়া জাতির দীনতা ও হীনতার প্রকাশ।
তারেক রহমান অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদী সরকারের আমলে ব্যাংক ও বীমার পাশাপাশি শিক্ষকদের কল্যাণ ও অবসর সুবিধা তহবিল থেকেও লুটপাট চালানো হয়েছিল। ভুয়া ইনডেক্স তৈরি করে তহবিলগুলোকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছিল। তবে বর্তমান সরকার সকল প্রতিকূলতা পেরিয়ে অনলাইন ব্যবস্থার মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল উপায়ে শিক্ষকদের প্রাপ্য অর্থ নিজ নিজ ব্যাংক হিসাবে পৌঁছে দিয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষা উপবৃত্তি ও নারীশিক্ষার প্রসারে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য সংরক্ষিত আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের ২০ হাজার টাকা জামানত দেওয়ার…
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ফের বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী,…
সাংবাদিক লুৎফুর জামান ফকিরকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।…
ফেসবুক ব্যবহারকারীর মৃত্যুর পর তার প্রোফাইলটি স্মারক হিসেবে সংরক্ষণ করা বা চিরতরে ডিলিট করার বিষয়ে…
ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ তৈরি করা একটি বিতর্কিত আইনের প্রয়োগ…
কালো পোশাকে নতুন এক ব্যক্তিত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার এই…
This website uses cookies.