হবিগঞ্জের লাখাই উপজেলায় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার বুল্লা বাঁশ বাজার এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। পরে রাতে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—হবিগঞ্জের মাধবপুর উপজেলার চারাভাঙ্গা গ্রামের মৃত উছন আলীর ছেলে মো. শাকিল মিয়া (২৩), একই উপজেলার বেঙ্গাডোবা গ্রামের ইউনুস মিয়ার ছেলে মো. সাব্বির মিয়া (২০) এবং কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মাগুরি গ্রামের মো. মন্তু মিয়ার ছেলে মো. জয়নাল মিয়া (৩৮)।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জেলা সদর থেকে সিএনজিযোগে মাদকদ্রব্য নিয়ে কয়েকজন ব্যক্তি লাখাইয়ের দিকে রওনা হয়েছেন। এই তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা লাখাইয়ের বুল্লা বাঁশ বাজার এলাকার পাকা রাস্তার ওপর একটি চেকপোস্ট স্থাপন করেন। সন্দেহভাজন সিএনজি অটোরিকশাটিকে থামার সংকেত দিলে এর ভেতরে থাকা তিন যাত্রী পালানোর চেষ্টা করেন। তবে র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটকে ফেলেন।
আটকের পর জিজ্ঞাসাবাদে তারা সিএনজির ভেতরে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সিএনজি তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক বহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আলামতসহ লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…
বিয়ের দেড় বছরের মাথায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন চিকিৎসক আঁচল রায়।…
জয়পুরহাটের পাঁচবিবিতে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে হামিদুল শেখ নামে ৫৫ বছর বয়সী…
২০১২ সালে গাজাকে বসবাসের অযোগ্য ঘোষণার পূর্বাভাস দেওয়া হলেও, ধ্বংসস্তূপের মধ্যেও গাজার মানুষ তাদের স্মৃতি,…
দীর্ঘ পারিবারিক বিরোধের অবসান ঘটিয়ে উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যের নতুন রাজা হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন…
বাংলাদেশে ফিফার ‘ফুটবল ফর স্কুলস’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সাথে…
This website uses cookies.