প্রবাদে আছে, ‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। আজকের ঘটনা কাল হয়ে যায় অতীত, আর গুরুত্বপূর্ণ সেই অতীতই একসময় ইতিহাসের অংশ হয়ে ওঠে। ইতিহাস শুধু অতীতের গল্প নয়, বরং তা আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথচলায় দিকনির্দেশনা দেয়। তাই অতীতের উল্লেখযোগ্য ঘটনাগুলো জানা আমাদের জন্য জরুরি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইতিহাসের পাতায় এমন অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী।
ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনার মধ্যে ১৭৮৪ সালে ভারতে প্রশাসনিক সংস্কারের প্রস্তাবসংবলিত ইস্ট ইন্ডিয়া বিল ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়। ১৭৯২ সালের এই দিনে ফ্রান্সের বিপ্লবীরা রাজপরিবারের সদস্যদের বন্দি করেন। ১৯৬০ সালে মধ্য আফ্রিকা ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। ১৯৬১ সালের এই দিনে পূর্ব জার্মানি বার্লিন প্রাচীর নির্মাণ শুরু করে। ১৯৭২ সালে দক্ষিণ ভিয়েতনাম থেকে সর্বশেষ মার্কিন সৈন্য প্রত্যাহার করা হয়। ২০০৮ সালে অলিম্পিকে ২০০ মিটার ফ্রিস্টাইলে বিশ্বরেকর্ড গড়েন ফেডেরিকা পেলেগ্রিনি। এছাড়া ২০১১ সালের এই দিনে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।
এই দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৮১৪ সালে সুইডিশ পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী অন্দের্শ ইয়োনাস অংস্ট্রেম, ১৮১৯ সালে ব্রিটিশ পদার্থবিজ্ঞানী এবং গণিতজ্ঞ জর্জ গ্যাব্রিয়েল স্টোকস, ১৮৪৮ সালে বাঙালি সাহিত্যিক, ইতিহাসবিদ ও সিভিলিয়ান রমেশচন্দ্র দত্ত, ১৮৬৭ সালে শব্দকোষপ্রণেতা উইলিয়াম আলেকজান্ডার ক্রেইগি, ১৮৮৪ সালে ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার হ্যারি ডিন, ১৮৮৮ সালে টেলিভিশনের আবিষ্কারক জন বেয়ার্ড, ১৮৯৯ সালে ইংরেজ চলচ্চিত্র নির্দেশক ও প্রযোজক স্যার আলফ্রেড জোসেফ হিচকক, ১৯০২ সালে জার্মান প্রকৌশলী ফেলিক্স ওয়াঙ্কেল, ১৯১১ সালে বাঙালি সমাজসেবিকা ও রাজনীতিবিদ ড. ফুলরেণু গুহ, ১৯১২ সালে নোবেলজয়ী (১৯৬৯) ইতালীয় মার্কিন জীববিজ্ঞানী সালভাদর লুরিয়া, ১৯১৮ সালে ইংরেজ প্রাণরসায়নবিদ ফ্রেডরিক স্যাঙ্গার, ১৯২০ সালে আমেরিকান অভিনেতা নেভিল ব্র্যান্ড এবং ১৯২৬ সালে কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো।
গাজীপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভারের ‘সাফল্যের যাত্রা বিজনেস মিটআপ-২০২৬’। এতে…
দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় পদ হারিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি…
আইনগত প্রক্রিয়া শেষে আইসা সভাপতি নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। তবে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ…
ফেনীর আবাসিক হোটেলে ভেজাল মধু তৈরির ঘটনার প্রেক্ষিতে ড. আফিফা খাতুন মধুর বিশুদ্ধতা যাচাইয়ের বৈজ্ঞানিক…
রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদকে জয় এনে দিলেন কোচ হোসে মরিনহো।…
রাজধানীর রমনা কালীমন্দির পরিদর্শনে গিয়ে ধর্মীয় পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার…
This website uses cookies.