Header Premium (728×90)

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৮

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচৌঁ জেবি উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসচালক ও সুপারভাইজারসহ মোট তিনজন নিহত হন। এ ঘটনায় অন্তত ১৮ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন ট্রাকের মালিক আব্দুল ওহাব, যার বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ এলাকায়। এছাড়া নিহতদের মধ্যে আল-আরাফাহ এক্সপ্রেস বাসের চালক কামাল এবং বাসের সুপারভাইজার শোভন রয়েছেন। কামাল গাইবান্ধা জেলার এবং শোভন বাগেরহাট জেলার বাসিন্দা ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল অতিরিক্ত বালুবোঝাই ড্রাম ট্রাকটি। বানিয়াচৌঁ এলাকায় পৌঁছালে দ্রুতগতির ট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা আল-আরাফাহ এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুই যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এদিকে, এই দুর্ঘটনার পর সড়কে শৃঙ্খলা ফেরাতে উপজেলা প্রশাসন কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বালুবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

চট্টগ্রাম বন্দরে ডিপি ওয়ার্ল্ড চুক্তি বাতিল ও অনশনের হুঁশিয়ারি

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে করা ১৫ বছরের চুক্তি…

4 minutes ago

জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি: মোদি সরকারের নতুন মাথাব্যথা?

জার্মানি থেকে ভারতে ফিরে সরাসরি আন্দোলনে যোগ দিয়েছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। তাঁর এই প্রত্যাবর্তন…

11 minutes ago

মধ্যপ্রাচ্য ও ব্রিটেন থেকে পিছু হটছে মার্কিন সামরিক বাহিনী

সম্ভাব্য হামলার হুমকির মুখে ব্রিটেনের একটি বিমানঘাঁটি থেকে ১২টি বি-১ বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।…

14 minutes ago

আব্দুল্লাহপুর ফ্লাইওভারে মুমূর্ষু শিশু, উদ্ধার করে হাসপাতালে নিল পুলিশ

রাজধানীর আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা নয় মাস বয়সি শিশু ফাতেমাকে উদ্ধার করে…

16 minutes ago

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন শুক্রবার

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। ২.২ কিলোমিটার দীর্ঘ…

22 minutes ago

সিরাজগঞ্জের তাড়াশে অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত শয্যাশায়ী কিশোর তানজিল

সিরাজগঞ্জের তাড়াশে ঘাড়ের হাড় ভেঙে দুই মাস ধরে শয্যাশায়ী কিশোর তানজিল হোসেন। দিনমজুর বাবা অর্থের…

24 minutes ago

This website uses cookies.