দেশের প্রান্তিক পর্যায়ের চা-দোকানি বাবা-মায়ের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সন্তানদের কৃতিত্বকে স্বীকৃতি জানাতে আবারও শুরু হয়েছে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’-এর অনলাইন আবেদন প্রক্রিয়া। টানা তৃতীয়বারের মতো এই সংবর্ধনা কর্মসূচির আয়োজন করছে নাম্বার ওয়ান ব্র্যান্ড।
সীমিত সামর্থ্য ও নানা প্রতিকূলতার মধ্যেও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে যেসব সংগ্রামী চা-দোকানি বাবা-মা নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন, তাঁদের ত্যাগকে সম্মান জানানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। কর্মসূচির আওতায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও তাঁদের পুরো পরিবারকে পুরস্কৃত করা হবে।
নির্বাচিত শিক্ষার্থীরা এই সংবর্ধনার অংশ হিসেবে এককালীন শিক্ষা বৃত্তি, এইচএসসি সব বিষয়ের অনলাইন কোর্স, বিশেষ সনদ ও ক্রেস্ট এবং শিক্ষার্থী ও তাঁদের পরিবারের জন্য বিশেষ উপহার পাবেন।
আগ্রহী শিক্ষার্থীরা www.no1family.com ওয়েবসাইটে গিয়ে আগামী ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত বিনামূল্যে আবেদন করতে পারবেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থী ও তাঁদের বাবা-মাকে ঢাকায় অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হবে। এর আগে গত দুই বছর ধরে নাম্বার ওয়ান ব্র্যান্ড সফলভাবে দেশের বিভিন্ন প্রান্তের চা-দোকানি পরিবার ও তাঁদের মেধাবী সন্তানদের সম্মানিত করে আসছে। প্রতিষ্ঠানটি আশা করছে, চলতি বছরের এই আয়োজনের মাধ্যমেও প্রান্তিক মেধার বিকাশ ও অভিভাবকদের অসামান্য আত্মত্যাগের যথাযোগ্য স্বীকৃতি নিশ্চিত হবে।
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার প্রেক্ষিতে কর্তৃত্বশীলদের দিকে প্রশ্ন ছুড়েছেন জামায়াতে ইসলামীর…
রাজশাহীর রাজপাড়ায় টাকা ভাঙানোকে কেন্দ্র করে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলার আগে…
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি পানশালায় বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ…
প্রতিবেশী কোনো দেশ সন্ত্রাসবাদে মদদ দিলে ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো আপস করা হবে না…
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে নিয়োগ দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন…
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এই প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন…
This website uses cookies.