Header Premium (728×90)

পারিবারিক জটিলতায় আত্মহত্যার কথা ভেবেছিলেন অস্কারজয়ী ব্র্যাড পিট

অস্কারজয়ী অভিনেতা ব্র্যাড পিট প্রথমবারের মতো তার জীবনের সবচেয়ে অন্ধকার সময়ের কথা খোলাখুলি আলোচনা করেছেন। ৬২ বছর বয়সী এই অভিনেতা জানিয়েছেন, পারিবারিক কারণে এক পর্যায়ে তিনি আত্মহত্যার কথা ভেবেছিলেন। সেই কঠিন সময়ে তার মনে হয়েছিল, জীবনের জন্য আর কোনো পথ খোলা নেই। তিনি বলেন, জীবনের একটি সামান্য সময় ছাড়া তিনি কখনোই আত্মহত্যাপ্রবণ ছিলেন না, কিন্তু সেই নির্দিষ্ট সময়ে তিনি কেবল ভাবছিলেন যে তিনি আর পারছেন না এবং কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না।

নিজের যন্ত্রণার বর্ণনা দিয়ে পিট বলেন, সেই অসহনীয় অবস্থায় তার মাথায় বুলেটের ঠাণ্ডা ধাতুর কথা মনে হয়েছিল, যা সেই মুহূর্তে তার কাছে স্বস্তির মতো মনে হচ্ছিল। তিনি বুঝতে পেরেছিলেন আত্মহত্যা মানেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটি পথ। তবে তার বেঁচে থাকার প্রবল প্রবৃত্তি শেষ পর্যন্ত তাকে এই চিন্তা থেকে সরিয়ে আনে। আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তের পেছনে পারিবারিক সমস্যাই মূল কারণ ছিল বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।

ব্র্যাড পিট এবং তার সাবেক স্ত্রী অভিনেত্রী অ্যানজেলিনা জোলির ছয় সন্তান রয়েছে। ২০১৬ সালে তাদের তিক্ত বিবাহবিচ্ছেদের পর থেকে সন্তানদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। তাদের দত্তক নেওয়া তিন সন্তান ম্যাডক্স, প্যাক্স, জাহরা এবং জৈবিক সন্তান শিলোহ ও যমজ নক্স ও ভিভিয়েনকে নিয়ে এই জটিলতায় চারজন সন্তানই তাদের পদবি পরিবর্তনের জন্য আইনি প্রক্রিয়ায় গেছে। শিলোহ জোলি, ম্যাডক্স চিভান জোলি এবং জাহরা মার্লে জোলি নাম পরিবর্তনের আইনি নথি জমা দিয়েছেন। ভিভিয়েন জোলিও ১৮ বছর পূর্ণ হওয়ার পর নিজের পদবি পরিবর্তনের আবেদন করেছেন। তবে নক্স ও প্যাক্স জোলি-পিট এ ধরনের কোনো আবেদন করেননি।

মদ্যপানের বিষয়েও পিট খোলামেলা কথা বলেছেন। সাত বছর মদ্যপান থেকে বিরত থাকার পর তিনি আবার মদ্যপান শুরু করেছিলেন বলে স্বীকার করেন। তিনি বলেন, মাঝেমধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠার কারণে তিনি ভুল পথে পা বাড়িয়েছিলেন। তবে তিনি এখন বুঝেছেন যে এটি তার জন্য মোটেও ভালো নয়। এর আগে ২০২০ সালে ব্র্যাডলি কুপার তাকে মদ্যপান ছাড়তে সহায়তা করেছিলেন। এছাড়া ড্যাক্স শেপার্ডের পডকাস্টে তিনি জানিয়েছিলেন, অ্যালকোহলিকস অ্যানোনিমাসের সভায় অংশ নেওয়া তার জন্য নতুন করে জীবন শুরু করার মতো ছিল।

অভিনেতা ব্র্যাড এবং তার সাবেক স্ত্রী অভিনেত্রী অ্যানজেলিনা জোলি (৫১) ছয় সন্তানের পিতা-মাতা। তারা দত্তক নিয়েছিলেন ম্যাডক্স, প্যাক্স, জাহরাকে। তাদের জৈবিক সন্তান শিলোহ এবং ১৮ বছর বয়সী যমজ নক্স ও ভিভিয়েন। ২০১৬ সালে ব্র্যাড ও অ্যানজেলিনার বিয়ে তিক্ত বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে শেষ হয়। এরপর তাদের সন্তানরা দৃশ্যত মায়ের পক্ষ নিয়

জাহরা কলেজের সোররিটি অনুষ্ঠানে প্রকাশ্যে ‘পিট’ পদবি ব্যবহার বাদ দেন। এরপর ২০২৬ সালের মাঝামাঝি আইনগতভাবে তার নাম জাহরা মার্লে জোলি করার প্রক্রিয়া সম্পন্ন করেন। ব্রডওয়ে প্রযোজনায় কাজ করার সময় ভিভিয়েন জোলি নামে পেশাগতভাবে পরিচিত হওয়ার পর, ২০২৬ সালের জুলাইয়ে ১৮ বছর পূর্ণ করার পর তিনি আইনগতভাবে ‘পিট’ পদবি বাদ দেয়ার আবেদন কর

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

এশিয়ান গেমসে চীনের একক আধিপত্য, ১০০ স্বর্ণপদক জয়

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই ১০০ স্বর্ণপদকের মাইলফলক পেরিয়েছে চীন। ২৬ সেপ্টেম্বর…

32 minutes ago

চুয়াডাঙ্গায় ৫০টি অসহায় পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর

চুয়াডাঙ্গায় ৫০টি হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দিয়েছে প্রত্যাশা সামাজিক উন্নয়ন…

37 minutes ago

বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক…

45 minutes ago

শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা কমিটির সভাপতি জিয়াউর, সম্পাদক রেদুয়ান

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘হাওর, নদী এবং সবুজ বাঁচালে আমরা বাঁচি’ প্রতিপাদ্য নিয়ে ৩৫ সদস্যবিশিষ্ট হাওর ও…

1 hour ago

জাজিরায় পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালালো আ.লীগ নেতাকর্মীরা

শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের উপস্থিতি টের…

1 hour ago

এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। আগামী ২৯ সেপ্টেম্বর শেষ…

1 hour ago

This website uses cookies.