Header Premium (728×90)

গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগে মামলা

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে তার সৎ ভাইদের বিরুদ্ধে গলার রামদা ধরে বাড়িসহ সম্পত্তির দলিল রেজিস্ট্রি করে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার (১০ আগস্ট) এমপির স্ত্রী পারভিন আক্তার বাদী হয়ে আদালতে তিন সৎ ভাইসহ মোট আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলায় এমপির সৎ ছোট ভাই দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী), মিজানুর রহমান চৌধুরী ও মোসলেহ উদ্দিন চৌধুরীকে আসামি করা হয়েছে। এছাড়া অন্যান্য আসামিরা হলেন—দিরাই উপজেলার মাতারগাঁও গ্রামের মৃত নাজমুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম, পুরাতন কর্ণগাঁও গ্রামের আব্দুন নুর মিয়ার ছেলে ছয়ফুল চৌধুরী, তল বাউসী গ্রামের দলিল লেখক মুজিবুর রহমান, কলিয়ার কাপনের নাজমুল ইসলামের ছেলে তাজুল ইসলাম এবং দিরাইয়ের নুরুল ইসলামের মেয়ে মোহরার মমতাজ বেগম।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, নাছির চৌধুরীর বাড়িসহ সম্পত্তি আত্মসাতের জন্য আসামিরা আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল। এই পরিকল্পনার অংশ হিসেবে ২০২২ সালের ২৫ জানুয়ারি দিরাই সাব-রেজিস্ট্রি অফিসের দুই কর্মচারীকে ভুয়া অফিসার সাজিয়ে অসুস্থ ও অক্ষম নাছির চৌধুরীর কাছে দলিল নিয়ে যাওয়া হয়। তিনি স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে আসামিরা তার গলায় রামদা ধরে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় তার অপর স্ত্রী শেলী চৌধুরী বাধা দিতে এলে তাকেও হত্যার হুমকি দেওয়া হয়, যার ফলে তিনি আতঙ্কিত হয়ে মেঝেতে ঢলে পড়েন।

মামলায় আরও দাবি করা হয়, ওই সময় টঙ্গর এলাকার সমর্থক ওয়াকিব হাসান এমপির খোঁজ নিতে এলে আসামিরা তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এছাড়া ২০২২ সালের জানুয়ারিতে পারভিন আক্তার এমপির বাড়িতে গেলে তাকে মারধর ও শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দিরাই আদালতের বিচারক মো. জসিম মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার মুহিত লাল চন্দ মিঠু। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করছেন আইনজীবী কাওছার আলম।

অভিযোগের বিষয়ে এমপি নাছির চৌধুরীর ছোট ভাই মঈন উদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী) বলেন, দলিল রেজিস্ট্রি করেন সাব-রেজিস্ট্রার। তিনি মামলার বিষয়ে অবগত নন জানিয়ে বলেন, তাদের পারিবারিক কিছু ঝামেলা রয়েছে এবং মামলার বিষয়টি জানার পর তিনি আইনিভাবেই এর জবাব দেবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

বৈরী আবহাওয়ায় এলএনজি খালাস ব্যাহত: গ্যাস সরবরাহ কমে বিদ্যুৎ ও শিল্পে সংকট

বৈরী আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো খালাস করতে না পারায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হঠাৎ…

41 seconds ago

হেফাজত নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক

চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান হেফাজত আমীর আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে বৈঠক করেছেন এবং…

6 minutes ago

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শিবলী সাদিককে ওএসডি করা হলো

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা) আব্দুল্লাহ শিবলী সাদিককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা…

9 minutes ago

হাসিনার প্রত্যাবর্তন ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক নয়: নাহিদ ইসলাম

এনসিপি মুখপাত্র ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে ফেরত না আনা…

17 minutes ago

এসএসসির ফল ঘিরে বাঁধভাঙা আনন্দ, উচ্ছ্বাসে ভাসছে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠান

সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণার পর রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। ড্রাম…

24 minutes ago

ভূমিকম্প মোকাবিলায় ভারী যন্ত্রপাতি ব্যবহারের প্রস্তুতি সভা

ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ঢাকা, গাজীপুরসহ ছয় জেলার অংশীজনদের…

32 minutes ago

This website uses cookies.