Header Premium (728×90)

ভূমিকম্প মোকাবিলায় ভারী যন্ত্রপাতি ব্যবহারের প্রস্তুতি সভা

ভূমিকম্প পরবর্তী অগ্নিনির্বাপণ ও সমন্বিত উদ্ধার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি বিশেষ প্রস্তুতিমূলক সভার আয়োজন করেছে। সোমবার মিরপুরের ফায়ার সার্ভিস ইওসি সেন্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ভূমিকম্পের ক্ষেত্রে ঢাকার উচ্চ ঝুঁকি বিবেচনায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের নির্দেশনায় এই সভার আয়োজন করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় সংশ্লিষ্ট ছয় জেলার জোন কমান্ডার ও জেলা কর্মকর্তাদের স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। এছাড়া উদ্ধার কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন ও প্রশিক্ষণের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় প্রায় ৭০ জন মালিক ও প্রতিনিধি উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজ নিজ অবস্থান থেকে জাতীয় দুর্যোগে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। হেভি ইকুইপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি মো. আফজাল হোসেন উদ্ধার কার্যক্রমে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং একটি ‘ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম’ গঠনের প্রস্তাব দেন। সভায় গণপূর্ত অধিদপ্তর, বিভিন্ন সিটি করপোরেশন, সড়ক ও জনপথ বিভাগসহ এনডিই, আবুল মোমেন গ্রুপ, ম্যাক্স গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, আকিজ ইস্পাত ও ম্যাক্সিম গ্রুপের প্রতিনিধিরা অংশ নেন।

সভাপতির সমাপনী বক্তব্যে ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন রানা প্লাজা ভবন ধস এবং তুরস্ক ও মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্পের ভয়াবহতার চিত্র পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন। তিনি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান এবং সমন্বয় বৃদ্ধি ও প্রশিক্ষণের জন্য ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম গঠনের নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও জোনপ্রধানরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতা নিয়ে ঢাবি-বিশ্বব্যাংক প্রতিনিধিদলের বৈঠক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল বৈঠক করেছে।…

1 minute ago

মিরপুরের রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও নিরপেক্ষ তদন্তের…

2 minutes ago

চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা বাংলাদেশের অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন

দেশের অর্থনীতির পুনরুত্থান ও বিকাশের জন্য চীনের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক বন্ধুত্ব জোরদার করাকে বাংলাদেশের…

10 minutes ago

আসামে সিজেপি কর্মীদের আটকের ঘটনায় মুখ্যমন্ত্রীকে অভিজিৎ দীপকের হুঁশিয়ারি

আসামে একটি আঞ্চলিক স্বেচ্ছাসেবক সভাকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির ৩০ জনের বেশি কর্মীকে আটক…

13 minutes ago

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রেজাউল হক

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর থাইল্যান্ড ও মালয়েশিয়া সফরকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন…

25 minutes ago

চাঁদাবাজি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য সমান হুমকি: বিপিএমইএ

চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি ও অস্থিতিশীল পরিস্থিতি দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ী সবার জন্যই সমান হুমকি…

28 minutes ago

This website uses cookies.