রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবীদের ভাষ্যমতে, এই মামলায় জামিন পাওয়ার পর তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
এর আগে গত ৩০ জুন খোয়াইব হত্যা মামলায় একই হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দিয়েছিলেন। ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে, ২ জুলাই চেম্বার আদালত খোয়াইব হত্যা মামলায় তার জামিন বহাল রাখেন। পরবর্তীতে বনানী থানার মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
মামলার নথি অনুযায়ী, গত ১৬ মে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. ইব্রাহিম খলিল তাকে খোয়াইব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত গত ২৩ মে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এর আগে একই দিনে তিনি পৃথক সাতটি মামলায় জামিন পেয়েছিলেন।
মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে যাত্রাবাড়ী পদচারী-সেতুর নিচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন খোয়াইব। বেলা ১১টার দিকে আন্দোলনকারীদের মিছিল যাত্রাবাড়ী মোড়ের দিকে এগিয়ে গেলে শেখ হাসিনাসহ অন্য আসামিদের নির্দেশ ও মদদে পুলিশ, র্যাব এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারীরা গুলি চালায়। এতে খোয়াইব গুরুতর আহত হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে গত বছরের ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর একে একে তাকে আটটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে দুই শতাব্দীরও বেশি সময় পর প্রথম কোনো নারী কয়েদির মৃত্যুদণ্ড কার্যকর হতে…
পরিচয় বদলে ২৭ বছর আত্মগোপনে থাকার পর খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত…
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবি পার্টি। দলটির পক্ষ…
পাবনার চাটমোহরে বেশ কিছু অস্বাভাবিক ঘটনার প্রেক্ষিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়া 'ভূত আতঙ্ক' দূর…
ব্যাংক খাতে সামগ্রিকভাবে নতুন ঋণ বিতরণ কমেছে। নির্মাণ ও পরিবহন খাতে ঋণের স্থিতি কমলেও ভোক্তা…
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বিমান ও ড্রোন হামলা তীব্র আকার ধারণ করেছে। গত শনিবার দুই…
This website uses cookies.