Header Premium (728×90)

ঢাকায় ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈন

ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’-এর প্রধান পরাগ জৈন বর্তমানে ঢাকা সফর করছেন। রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি চার সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রতিনিধি দলে তার সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। বর্তমানে প্রতিনিধি দলটি রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে অবস্থান করছেন।

বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের এই সময়ে পরাগ জৈনের ঢাকা সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে শেখ হাসিনা ইস্যুসহ বিভিন্ন কূটনৈতিক জটিলতার প্রেক্ষাপটে তার এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে পরাগ জৈনের সফরের নির্দিষ্ট উদ্দেশ্য বা বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠকের বিষয়ে এখন পর্যন্ত দুই দেশের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। জানা গেছে, ঢাকা আসার আগেই পরাগ জৈন চীন সফর করেছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

২০২৬ সালের দাখিল পরীক্ষায় দেশসেরা ডেমরার দারুননাজাত মাদ্রাসা

২০২৬ সালের দাখিল পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে দেশসেরা হয়েছে ডেমরার ঐতিহ্যবাহী দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা।

11 minutes ago

২০২৬ সালের দাখিল পরীক্ষায় দেশসেরা ডেমরার দারুননাজাত মাদ্রাসা

২০২৬ সালের দাখিল পরীক্ষায় ১২৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১৭ জন জিপিএ-৫ পেয়ে দেশসেরা হয়েছে ডেমরার…

11 minutes ago

বিদেশে পড়াশোনার খরচ কার্ডের মাধ্যমেই পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশি শিক্ষার্থীরা এখন আন্তর্জাতিক ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড ব্যবহার করে সরাসরি বিদেশি বিশ্ববিদ্যালয় ও…

13 minutes ago

কৃত্রিম জিপিএ-৫ এর সংস্কৃতি ভেঙে নিরপেক্ষ মূল্যায়ন হয়েছে: ড. মাহদী আমিন

সদ্য প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী…

15 minutes ago

মাদক মামলায় পরীমনির অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৯ সেপ্টেম্বর

সন্তানের অসুস্থতা ও জন্মদিনের কারণে আদালতে উপস্থিত হতে না পারায় চিত্রনায়িকা পরীমনির মাদক মামলার অভিযোগ…

26 minutes ago

বেসরকারি শিক্ষক নিয়োগের চূড়ান্ত ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে…

29 minutes ago

This website uses cookies.