Header Premium (728×90)

মক্কায় বিশ্বনবীর স্মৃতিবিজড়িত পাঁচটি ঐতিহাসিক মসজিদ

মক্কা নগরীর পবিত্র আঙিনায় মসজিদুল হারামের সীমানার বাইরেও ছড়িয়ে রয়েছে এমন বেশ কিছু ঐতিহাসিক মসজিদ, যেগুলোর প্রতিটি ইটের গাঁথুনিতে জড়িয়ে আছে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র স্মৃতি। মক্কায় অবস্থিত এমনই পাঁচটি গুরুত্বপূর্ণ মসজিদের পরিচিতি তুলে ধরা হলো।

আল-হুজুন এলাকায় অবস্থিত আর-রায়াহ মসজিদটি মসজিদুল হারাম থেকে প্রায় ১ কিলোমিটার দূরে আল-মসজিদ আল-হারাম সড়কের পাশে অবস্থিত। ইমাম বুখারি (রহ.)-এর বর্ণনামতে, মক্কা বিজয়ের সময় মহানবী (সা.) এই নির্দিষ্ট স্থানে একটি পতাকা স্থাপন করেছিলেন। পরবর্তীতে সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) এখানে মসজিদ নির্মাণ করেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার হজ ও ওমরাহ যাত্রীদের কাছে এটি 'ক্যাট মসজিদ' নামেও পরিচিত, যদিও এই নামের সপক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

আর-রায়াহ মসজিদ থেকে মাত্র ৩০০ মিটার দূরে আল-জিন মসজিদ অবস্থিত, যা আল-হারাস মসজিদ নামেও পরিচিত। জিনদের একটি দলের কাছে মহানবী (সা.)-এর দাওয়াতি কাজের স্মৃতি হিসেবে এটি নির্মিত হয়। রাসুল (সা.) সাহাবি আবদুল্লাহ বিন মাসউদ (রা.)-কে নিয়ে এখানে এসেছিলেন এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেছিলেন। এই মসজিদে কোনো অলৌকিক বা ভূতুড়ে অভিজ্ঞতার আশা করা অমূলক।

আল-জিন মসজিদের বিপরীতেই আশ-শাজারাহ মসজিদ অবস্থিত। মহানবী (সা.)-এর এক অলৌকিক ঘটনার স্মরণে এটি নির্মিত। ওমর আল-খাত্তাব (রা.)-এর বর্ণনা অনুযায়ী, ইসলাম প্রচারের সময় অমুসলিমরা তাঁকে প্রত্যাখ্যান করলে নবীজি (সা.) আল্লাহর কাছে নিদর্শন চাইলে একটি গাছ তাঁর কাছে এসে সালাম জানায়। অতীতে এখানে ছোট স্মারক গম্বুজ থাকলেও বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ মসজিদ।

শুমাইসি এলাকায় মসজিদুল হারাম থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে অবস্থিত হুদাইবিয়া মসজিদ, যা বায়াত আর-রিদওয়ান মসজিদ নামে পরিচিত। হিজরি ষষ্ঠ বর্ষে সাহাবিদের প্রতি মহানবী (সা.)-এর আনুগত্যের শপথের ঘটনাটি ইতিহাসে বায়াত আর-রিদওয়ান নামে খ্যাত। ওমরাহ পালনের উদ্দেশ্যে মদিনা থেকে আসা কাফেলার পথ কুরাইশ বাহিনী রোধ করলে এবং ওসমান বিন আফফান (রা.)-এর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে সাহাবিরা রাসুল (সা.)-এর হাতে হাত রেখে প্রতিশোধের শপথ নিয়েছিলেন। সেই সময় নবীজি (সা.) একটি গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন, যা পরে ওমর আল-খাত্তাব (রা.)-এর খিলাফতকালে কেটে ফেলা হয়। বর্তমানে এটি মিকাত বা ইহরাম বাঁধার স্থান হিসেবে ব্যবহৃত হয়।

মসজিদ তানঈম বা মসজিদ আল-মিকাত মসজিদুল হারাম থেকে সাড়ে ৭ কিলোমিটার উত্তরে অবস্থিত। মদিনা থেকে আসা হজ ও ওমরাহ যাত্রীদের জন্য এটি মক্কায় প্রবেশের মূল ফটক হিসেবে বিবেচিত হয়। মক্কার ভেতরে হামজা এবং ওমর আল-খাত্তাব (রা.)-এর মসজিদের মতো আরও অনেক ঐতিহাসিক মসজিদ থাকলেও সেগুলোর ঐতিহাসিক সত্যতা নিয়ে এখনো গবেষণা চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

ইরানের প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম

ইরানের শান্তি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও…

15 minutes ago

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত, আহত ৭

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ইজিবাইকের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

22 minutes ago

বাংলা কিউআর লেনদেনের বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা

বাংলা কিউআর লেনদেনে কোনো সমস্যা হলে গ্রাহককে আর আলাদাভাবে অভিযোগ করতে হবে না। ১ ডিসেম্বর…

27 minutes ago

শি জিনপিংকে মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প: রাষ্ট্রদূত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। চীনে নিযুক্ত…

33 minutes ago

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই…

34 minutes ago

অপারেটর নিয়োগের সরকারি আদেশ পাঁচ দিনেও পায়নি বিপিসি

আট হাজার কোটি টাকার এসপিএম প্রকল্পের অপারেটর নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হলেও পাঁচ দিনেও সরকারি লিখিত…

37 minutes ago

This website uses cookies.