ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব ফুলহ্যাম থেকে নতুন চ্যালেঞ্জের পথে পা বাড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত ১৯ বছর বয়সী উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। ফুলহ্যামের সিনিয়র দলে খেলার গুঞ্জনকে পেছনে ফেলে তিনি এক বছরের জন্য ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহ্যাম উডে যোগ দিয়েছেন। ২০২৬-২৭ মৌসুমের পুরো সময়টা হার্টফোর্ডশায়ারের এই ক্লাবে কাটাবেন তিনি এবং মাঠে ২০ নম্বর জার্সি পরে খেলবেন।
ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা ফারহান মাত্র ১২ বছর বয়সে ফুলহ্যামের একাডেমিতে যোগ দেন। গত মৌসুমে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭ গোল করার পর অনূর্ধ্ব-২১ দলের হয়েও নিজের সামর্থ্যের জানান দেন তিনি। প্রিমিয়ার লীগ-২ (পিএলটু)-তে ২১ ম্যাচে ৬ গোলের পাশাপাশি ৯টি অ্যাসিস্ট করেন এই তরুণ। গত নভেম্বরে অনূর্ধ্ব-২১ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে পিএলটু-এর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পাশাপাশি লীগের বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নিয়েছিলেন তিনি।
বোরহ্যাম উডের কোচ লুক গ্যারার্ড তরুণ ফারহানের ওপর আস্থা রেখেছেন দলের আক্রমণে গতি ও ধার বাড়াতে। গত মৌসুমে ন্যাশনাল লীগ প্লে-অফ ফাইনালে খেলা বোরহ্যাম উড আজ ট্যামওয়ার্থের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করছে।
এদিকে আন্তর্জাতিক ফুটবলের আঙিনাতেও ফারহানকে নিয়ে আগ্রহ বাড়ছে। তিনি বাংলাদেশ জাতীয় দলে খেলার বিষয়ে ইতিবাচক সম্মতি জানিয়েছেন। বাফুফে তাকে দ্রুত লাল-সবুজের জার্সিতে খেলানোর জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ফুলহ্যামের গণ্ডি পেরিয়ে বোরহ্যাম উডে তার এই অভিযাত্রার ওপর এখন ইংল্যান্ডের পাশাপাশি বাংলাদেশের ফুটবলপ্রেমীদেরও নজর থাকবে।
সিরিয়ার হমেইমিম বিমানঘাঁটি ও তারতুস নৌঘাঁটির ভবিষ্যৎ নিয়ে রাশিয়ার সঙ্গে নতুন সমঝোতায় পৌঁছেছে দামেস্ক। এর…
এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে…
জুলাই গণ-অভ্যুত্থানের সময় কারফিউ জারি ও আন্দোলনকারীদের দমনের কৌশল নিয়ে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক ও…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক…
‘সেবার এক বছর, আস্থার এক নতুন অধ্যায়’ প্রতিপাদ্যে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল ইউনিকো হসপিটাল। অনুষ্ঠানে…
ইংলিশ তারকা টবি অ্যালবার্ট হ্যাম্পশায়ারের হয়ে কাউন্টি ওয়ানডে কাপে দুই ওভার মিলিয়ে টানা ছয় বলে…
This website uses cookies.