Header Premium (728×90)

Categories: সারাদেশ

মেহেরপুরে কৃষিজমি থেকে ল্যান্ডমাইনের মতো ৫টি বক্স উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে একটি কৃষিজমি থেকে ল্যান্ডমাইনের মতো দেখতে পাঁচটি বক্স উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করার সময় মাটির নিচে ধাতব আকৃতির বস্তুগুলো দেখতে পান।

জানা গেছে, বেতবাড়িয়া গ্রামের মৃত আবুল মালিথার ছেলে কাদা মালিথা নিজের জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় তিনি মাটির নিচে ধাতব বস্তুর উপস্থিতি টের পেয়ে খোঁড়াখুঁড়ি শুরু করেন। পরে একে একে পাঁচটি ল্যান্ডমাইনের খালি বক্স সদৃশ বস্তু বেরিয়ে আসে। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া বস্তুগুলো ল্যান্ডমাইন কি না এবং সেগুলো কার্যকর অবস্থায় আছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পরই এ বিষয়ে চূড়ান্ত তথ্য পাওয়া যাবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ইউনিকো হসপিটাল

‘সেবার এক বছর, আস্থার এক নতুন অধ্যায়’ প্রতিপাদ্যে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল ইউনিকো হসপিটাল। অনুষ্ঠানে…

11 minutes ago

টানা ছয় বলে ৬ ছক্কা মেরে নতুন নজির গড়লেন টবি অ্যালবার্ট

ইংলিশ তারকা টবি অ্যালবার্ট হ্যাম্পশায়ারের হয়ে কাউন্টি ওয়ানডে কাপে দুই ওভার মিলিয়ে টানা ছয় বলে…

24 minutes ago

মেয়ে থেকে ছেলে হওয়া সেই কবিরের এসএসসি জয়, পেলেন ‘এ’ গ্রেড

গাজীপুরের কালিয়াকৈরে মেয়ে থেকে ছেলে হওয়া এসএসসি পরীক্ষার্থী আব্দুর রহমান কাবির দেওয়ান জিপিএ ৪.৫৬ (এ…

28 minutes ago

এসএসসি ফল প্রকাশের পর তিন শিক্ষার্থীর মৃত্যু

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর শুনে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও চাঁদপুরে তিন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। এ…

35 minutes ago

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে পুনরায় ফিরিয়ে দেওয়া নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত…

42 minutes ago

এসএসসি পরীক্ষার ফলাফল: সংখ্যা নয়, জীবনের মূল্য অনেক বেশি

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর আনন্দ ও বেদনার মিশ্র অনুভূতি তৈরি হয়েছে। এই ফলাফল আমাদের…

56 minutes ago

This website uses cookies.