Header Premium (728×90)

সদস্যদের ৪ কোটি টাকা ফেরতের প্রতিশ্রুতি যুবধারা চেয়ারম্যানের

চাঁদপুরে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া একটি সমবায় সমিতির সদস্যদের পাওনা প্রায় ৪ কোটি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যুবধারার চেয়ারম্যান মো. জুলহাস মিয়া। বুধবার (৫ আগস্ট) হাজীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সমিতির কার্যক্রম পুনরায় চালু করার সুযোগ চেয়ে এই ঘোষণা দেন। প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জুলহাস মিয়া লিখিত বক্তব্যে পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেন।

জুলহাস মিয়া জানান, ২০২৩ সালে সমিতির কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সঞ্চয় ও বিনিয়োগের কিস্তির টাকা আত্মসাতের অভিযোগ ওঠায় সদস্যদের মধ্যে আস্থাহীনতা দেখা দেয়। এর ফলে সঞ্চয় উত্তোলনের চাপ বৃদ্ধি পায়। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কিছু স্বার্থান্বেষী মহল তাঁর প্রতিষ্ঠানগুলোতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট এবং প্রয়োজনীয় নথিপত্র নষ্ট করা হয়। একই সঙ্গে বিনিয়োগ গ্রহণকারী গ্রাহকরা কিস্তি পরিশোধ বন্ধ করে দেওয়ায় তিনি বাধ্য হয়ে সমিতির দাপ্তরিক কার্যক্রম বন্ধ করে দেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, এর আগেও তিনি নিজের ব্যক্তিগত সম্পদ বিক্রি করে গ্রাহকদের সঞ্চয়ের প্রায় ৩ কোটি টাকা পরিশোধ করেছেন। বর্তমানে গ্রাহকদের সঞ্চয় বাবদ সমিতির প্রায় ৪ কোটি টাকা দায় থাকলেও, বিপরীতে সমিতির প্রায় ১৮ কোটি টাকার বিনিয়োগ রয়েছে। তবে কার্যক্রম বন্ধ থাকায় সেই বিনিয়োগের অর্থ উত্তোলন করা সম্ভব হচ্ছে না।

সদস্যদের উদ্দেশে জুলহাস মিয়া বলেন, “আমি আপনাদের সঞ্চয়ের টাকা ফেরত দিতে চাই। এজন্য সমিতির অফিসিয়াল কার্যক্রম চালু করতে হবে। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমরা বিনিয়োগের অর্থ উত্তোলন করতে পারলে ধারাবাহিকভাবে আপনাদের সঞ্চয়ের টাকা পরিশোধ করতে পারব। কারণ, আপনাদের সঞ্চয়ের তুলনায় আমাদের বিনিয়োগের পরিমাণ প্রায় চার গুণ বেশি।”

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

ওয়ানডেতে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি

ওয়ানডে ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করে ইতিহাসের দ্বিতীয় ব্যাটার হয়েছেন ভারতের তারকা বিরাট…

5 minutes ago

কলাপাড়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, নবজাতকের মৃত্যুর অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় হাসপাতালে যাওয়ার পথে এক অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে।…

11 minutes ago

বিগ বস বাংলার রান্নাঘরে নন্দিনী ও রাজবীরের তীব্র বাকবিতণ্ডা

বিগ বস বাংলার ঘরে রান্নাঘরের কাজ নিয়ে নন্দিনী দত্ত ও রাজবীর দে-র মধ্যে তীব্র বাকবিতণ্ডা…

22 minutes ago

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী গুলিবিদ্ধ, আহত ৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের গুলিতে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় তার…

41 minutes ago

নিয়োগপত্র না পাওয়ায় শাহবাগে প্রাথমিক শিক্ষক প্রার্থীদের বিক্ষোভ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন…

51 minutes ago

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে ব্যবসায়ী ও শ্রমিকদের মানববন্ধন

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ-এর নদীপথে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও…

1 hour ago

This website uses cookies.