পটুয়াখালীর কলাপাড়ায় হাসপাতালে যাওয়ার পথে এক অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি মারার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মুন্সী বাড়ি এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। স্বজনদের দাবি, এই হামলার ফলে ওই নারীর গর্ভপাত হয় এবং পরবর্তীতে নবজাতকের মৃত্যু হয়েছে।
ভুক্তভোগী তানিয়া বেগমের স্বামী হাবির জানান, তিনি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে অটোরিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয় সোহাগ, মামুন ও শাওন তাদের অটোরিকশার গতিরোধ করে। এ সময় হামলাকারীরা তানিয়ার স্বামী ও শ্বশুরকে মারধর করতে শুরু করে। তানিয়া তাদের বাধা দিতে এগিয়ে গেলে তার পেটে লাথি মারা হয়। স্বজনদের অভিযোগ, হামলার পর তানিয়াকে ঘটনাস্থলে প্রায় দেড় ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়েছিল।
পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তানিয়ার গর্ভপাত হয় এবং কিছুক্ষণ পরই নবজাতকের মৃত্যু হয়। স্বজনদের দাবি, পূর্বশত্রুতার জের ধরেই এই হামলা চালানো হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
ইসলামে সালাম আদান-প্রদান শুধু একটি অভিবাদন নয়, বরং এটি পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরির…
সাভারের আশুলিয়ায় ঢাকা-ইপিজেড ও বলিভদ্র এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে আনসার সদস্যদের সঙ্গে হকারদের সংঘর্ষের…
শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন…
২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে শাহ্জালাল…
আজকের টিভিতে দেখা যাবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ফুটবল ম্যাচ। এছাড়া এশিয়ান গেমস ও নেশন্স…
গোপালগঞ্জের কাশীয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল রানাকে গ্রেপ্তার…
This website uses cookies.