Header Premium (728×90)

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: বিটিভিতে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আজ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। দিনভর প্রচারের তালিকায় রয়েছে কবিতা আবৃত্তি, সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত বিশেষ ফিলার।

বিটিভির অনুষ্ঠানসূচি অনুযায়ী, বিকাল ৪টা ৫ মিনিটে কবিতা পাঠের অনুষ্ঠান প্রচারিত হবে। এরপর বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার করা হবে আয়নাঘরের দুঃসহ স্মৃতি নিয়ে নির্মিত সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানভিত্তিক কবিতা আবৃত্তির অনুষ্ঠান এবং রাত ৮টা ৫০ মিনিটে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান ও গণতন্ত্রের উত্তরাধিকার নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচারিত হবে। রাতের আয়োজনে রাত ১০টায় নাচ, গান ও আলোচনার সমন্বয়ে নির্মিত বিশেষ অনুষ্ঠান এবং রাত ১১টায় আরও একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচারের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানমালার অংশ হিসেবে বিটিভি বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচি সরাসরি সম্প্রচার করবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠান। এই দুটি অনুষ্ঠানেই মহামান্য রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিটিভি জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে, যা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

ফ্রান্সে ফোক ড্যান্স ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘মহুয়া পালা’

ফ্রান্সে আয়োজিত ‘ফেস্টিভ্যাল দ্য সাদ’ উৎসবে বাংলাদেশের লোক ঐতিহ্যের অংশ ‘মহুয়া পালা’ পরিবেশন করছেন একদল…

7 minutes ago

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বিমসটেক সভাপতি হিসেবে আমন্ত্রণ জানাল ভারত

ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে কোন পরিচয়ে আমন্ত্রণ জানানো হয়েছে, সে বিষয়ে…

23 minutes ago

সিএনজি পাম্পে গ্যাস সংকট নিরসনসহ ৫ দফা দাবি জানাল ঐক্য পরিষদ

সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং পাম্প থেকে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস বিক্রি বন্ধসহ…

24 minutes ago

স্মার্টফোনের ব্যাটারি সমস্যার সমাধানে নতুন সিলিকন-কার্বন প্রযুক্তি

স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ ও চার্জিং সমস্যার সমাধানে নতুন সম্ভাবনা তৈরি করেছে সিলিকন-কার্বন ব্যাটারি প্রযুক্তি। স্যামসাং,…

35 minutes ago

স্মার্টফোনের ব্যাটারি সমস্যার সমাধানে নতুন সিলিকন-কার্বন প্রযুক্তি

চার্জিংয়ের দীর্ঘ সময় ও দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়ার সমস্যা সমাধানে স্মার্টফোন বাজারে আসছে সিলিকন-কার্বন…

35 minutes ago

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে হুমায়ুন আহমেদ নামে এক যুবককে…

38 minutes ago

This website uses cookies.