সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে হুমায়ুন আহমেদ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত হুমায়ুন বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মধুরকান্দি গ্রামের ইছব আলীর ছেলে। তিনি রতারগাঁও গ্রামের দক্ষিণপড়া জামে মসজিদে ইমামতি করতেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদের পাশের বাড়ির এক কলেজছাত্রীর সঙ্গে হুমায়ুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মামলার এজাহারে অভিযোগ করা হয়, চলতি বছরের ২৪ মে রাতে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন হুমায়ুন এবং কাউকে কিছু না বলার জন্য চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। পরবর্তীতে ১৭ জুলাই দুপুরে আবারও তাকে ধর্ষণ করা হয় এবং স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে পরে চাপ প্রয়োগ করলে অভিযুক্ত সেই ছাত্রীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং ভয়ভীতি দেখান। এই ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী অসুস্থ হয়ে পড়লে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেন।
ঘটনার প্রেক্ষিতে ২৬ জুলাই ছাত্রীর বাবা সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হুমায়ুন আহমেদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি রেকর্ড করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশনার ভিত্তিতে মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবের বাজার থেকে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার আদালতে সোপর্দ করা হবে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…
This website uses cookies.