Header Premium (728×90)

চট্টগ্রাম বন্দরে বার্থ অপারেটর নিয়োগের দরপত্র প্রক্রিয়া বাতিল

চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এলাকার ছয়টি বার্থে অপারেটর নিয়োগের প্রস্তাবটি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দেয়নি। এই সিদ্ধান্তের ফলে পুরো নিয়োগ প্রক্রিয়াটি নতুন করে পর্যালোচনার উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয় এবং পুনরায় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) বাস্তবায়নের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এই প্রস্তাবটি গত ২২ জুলাই সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়েছিল। তবে কমিটি প্রস্তাবটি অনুমোদন না করে ফেরত পাঠায় এবং নতুন করে দরপত্র আহ্বানের আগে বিষয়টি বিস্তারিত পর্যালোচনার নির্দেশ দেয়।

এই নির্দেশের পরিপ্রেক্ষিতে গত ২৯ জুলাই নৌপরিবহন মন্ত্রণালয় সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। এই কমিটিকে আগের দরপত্র প্রক্রিয়া পর্যালোচনা করে নতুন দরপত্র আহ্বানের বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী ও নৌপরিবহন মন্ত্রী। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব।

বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, জিসিবির ছয়টি বার্থে জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর কাজ পরিচালনার জন্য এর আগে যে দরপত্র আহ্বান করা হয়েছিল, তাতে ১২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। এর মধ্যে কারিগরি মূল্যায়নে ১১টি প্রতিষ্ঠান যোগ্য বিবেচিত হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

চুয়েটে নতুন উপাচার্য প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের লাল কার্ড ও বিক্ষোভ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ…

7 minutes ago

এশিয়ান গেমসে পদক জিতলে আরচারদের জন্য থাকছে নগদ অর্থ পুরস্কার

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদক জয়ী বাংলাদেশি আরচারদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে ফেডারেশন। স্বর্ণের জন্য…

10 minutes ago

চট্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাম-রুবেলা (এম.আর) ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ২৬…

18 minutes ago

সয়াবিন তেলের বাজারে কৃত্রিম সংকট, দাম বাড়ানোর পাঁয়তারার অভিযোগ

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে আবারও কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে পরিশোধনকারী কোম্পানিগুলোর…

22 minutes ago

বাগেরহাটে শিশুর গলাকাটা লাশ উদ্ধার, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট

বাগেরহাটের মোল্লাহাটে সাত বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর ক্ষুব্ধ…

27 minutes ago

অর্থকষ্টে দেশ ছাড়তে চেয়েছিলেন অঞ্জলি আনন্দ, যেভাবে ফিরলেন বড় পর্দায়

অর্থকষ্টে একসময় দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ভেবেছিলেন অঞ্জলি আনন্দ। কিন্তু করণ জোহরের ‘রকি অউর…

31 minutes ago

This website uses cookies.