Header Premium (728×90)

আরব বসন্তের পর কি তবে এবার দক্ষিণ এশিয়ার বসন্ত?

রাজনৈতিক ইতিহাসের একটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো বড় পরিবর্তনের শুরুটা খুব কম ক্ষেত্রেই বড় কোনো ঘটনা দিয়ে হয়। ইতিহাসের বইয়ে যে ঘটনা আমরা পরে যুগান্তকারী বলে পড়ি, তার সূচনা অনেক সময় ঘটে এমন একটি মুহূর্ত থেকে, যাকে তখনকার মানুষও বিশেষ গুরুত্ব দিয়ে দেখেনি।

কখনো একজন ক্ষুব্ধ তরুণের আত্মাহুতি, কখনো আদালতের একটি রায়, কখনো কোনো রাজনৈতিক নেতার একটি অবমাননাকর মন্তব্য, আবার কখনো পুলিশের একটি লাঠিচার্জ থেকে পরিবর্তনের শুরু হয়। এসবের কোনোটিই একা একটি সরকার বদলে দেয় না। কিন্তু এগুলো এমন একটি স্ফুলিঙ্গে পরিণত হতে পারে, যা বহুদিন ধরে জমে থাকা ক্ষোভকে আগুনে রূপ দেয়।

২০১০ সালের ডিসেম্বর মাসে তিউনিসিয়ার তরুণ ফল বিক্রেতা মোহাম্মদ বুয়াজিজির আত্মাহুতির ঘটনাও শুরুতে স্থানীয় একটি ট্র্যাজেডি হিসেবেই দেখা হয়েছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই সে ঘটনাই তিউনিসিয়া থেকে মিসর, লিবিয়া, ইয়েমেন, বাহরাইন এবং সিরিয়ায় ছড়িয়ে পড়ে। পরে ইতিহাস সেই ধারাবাহিক ঘটনাকে নাম দেয় আরব বসন্ত।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, আরব বসন্তের দেশগুলো এক ছিল না। তাদের রাজনৈতিক ব্যবস্থা, অর্থনীতি, সামাজিক কাঠামো কিংবা রাষ্ট্রের চরিত্রও অভিন্ন ছিল না। তবু ইতিহাসবিদরা পরে বুঝতে পারেন ভিন্ন ভিন্ন দেশের ঘটনাগুলোর মধ্যে একটি অভিন্ন প্রবণতা কাজ করছিল। সেই কারণেই তারা একটি আঞ্চলিক রাজনৈতিক অভিধা পায়।

আজ দক্ষিণ এশিয়ার দিকে তাকালে অনুরূপ একটি প্রশ্ন ধীরে ধীরে সামনে আসছে। শ্রীলঙ্কার গণঅভ্যুত্থান, বাংলাদেশের জুলাই আন্দোলন, নেপালের রাজনৈতিক পরিবর্তন এবং সাম্প্রতিককালে ভারতের তরুণদের নতুন ধরনের প্রতিবাদ এসব কি শুধু বিচ্ছিন্ন ঘটনা? নাকি এগুলোর মধ্যে এমন কোনো অভিন্ন রাজনৈতিক প্রবণতা রয়েছে, যা ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার রাজনীতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে?

এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব নয়। ইতিহাস সাধারণত ঘটনাপ্রবাহের মাঝখানে দাঁড়িয়ে নিজের নাম ঘোষণা করে না। কিন্তু প্রশ্নটি তোলার মতো পর্যাপ্ত উপাদান এখন তৈরি হয়েছে বলেই মনে হয়।

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১১: ০৪আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১১: ০৮

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

3 minutes ago

গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড

রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে তিন…

9 minutes ago

ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি

পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের পাঁচ মাস অতিক্রান্ত। প্রশাসনিক নীতি নির্ধারণ, শিল্প ও জমি নীতি নিয়ে…

39 minutes ago

মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও…

40 minutes ago

পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীর পাংশায় কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুন হত্যা মামলায় মিলন শেখ নামে এক যুবককে…

41 minutes ago

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম…

51 minutes ago

This website uses cookies.