Header Premium (728×90)

ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা: বিশ্ব ফুটবলের ক্ষমতার সমীকরণ বদলের ইঙ্গিত

বিশ্ব ফুটবলের ইতিহাসে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যা কেবল একটি খেলার ভবিষ্যৎ নয়, বরং বৈশ্বিক অর্থনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং প্রাতিষ্ঠানিক শাসনের গতিপথকে আমূল বদলে দিতে পারে। জুরিখভিত্তিক বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সর্বশেষ উদ্যোগটি ঠিক তেমনই এক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। সংস্থাটি তাদের সবচেয়ে মূল্যবান ক্রীড়া সম্পদ—ফিফা বিশ্বকাপসহ অন্যান্য প্রধান প্রতিযোগিতার সম্প্রচার, স্পনসরশিপ এবং টিকিট বিক্রির বাণিজ্যিক অধিকার একটি নতুন কোম্পানির অধীনে আনার পরিকল্পনা করেছে। এই নতুন কোম্পানির প্রায় ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির সিদ্ধান্ত কেবল একটি আর্থিক লেনদেন নয়, বরং এটি বিশ্ব ফুটবলের ক্ষমতার কাঠামো পুনর্গঠনের একটি সম্ভাব্য সূচনা।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই উদ্যোগকে ফুটবলের জন্য একটি “ঐতিহাসিক সুযোগ” হিসেবে অভিহিত করেছেন। তার মতে, এই পরিকল্পনার মাধ্যমে কয়েক বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ আসবে, যা আগামী চার বছরে বিশ্ব ফুটবলের উন্নয়নে ১০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ ব্যয় করতে সহায়তা করবে। এই অর্থ আফ্রিকা, এশিয়া, ক্যারিবীয় অঞ্চল এবং প্রশান্ত মহাসাগরীয় ছোট দেশগুলোর ফুটবল উন্নয়ন, নারী ফুটবলের প্রসার, যুব একাডেমি গঠন এবং অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় করার কথা জানিয়েছেন ইনফান্তিনো।

প্রথম দর্শনে এই পরিকল্পনার বিরোধিতা করা কঠিন। কারণ ফুটবলের সবচেয়ে বড় বৈপরীত্য হলো, এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হওয়া সত্ত্বেও এর উন্নয়নের সুযোগ অত্যন্ত অসমভাবে বণ্টিত। ইউরোপের শীর্ষ ক্লাবগুলো যেখানে এক মৌসুমেই শত শত মিলিয়ন ইউরো আয় করে, সেখানে আফ্রিকা বা দক্ষিণ এশিয়ার বহু জাতীয় ফেডারেশন বছরে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের অর্থ সংগ্রহ করতেই হিমশিম খায়। সেই বাস্তবতায় এই নতুন অর্থায়নের ধারণাটি স্বাভাবিকভাবেই আকর্ষণীয় বলে মনে হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

শিশুদের সুস্থতায় মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন শিশুদের সুস্বাস্থ্যের জন্য মায়ের…

15 minutes ago

রাজধানীর দুই মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ ব্যাগ, বন্ধ কার্যক্রম

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে দুটি বোমাসদৃশ ব্যাগ পাওয়ার পর স্টেশন দুটির কার্যক্রম সাময়িকভাবে…

30 minutes ago

তৃণমূলে নতুন কমিটি ও অনলাইন সক্রিয়তায় ফেরার পথে আওয়ামী লীগ

ক্ষমতা হারানো আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে নতুন কমিটি গঠন এবং অনলাইন প্রচারের মাধ্যমে রাজনীতিতে পুনরায়…

45 minutes ago

মিরপুর মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, এলাকা ঘিরে রেখেছে পুলিশ

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় মেট্রো রেল স্টেশনে একটি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। খবর…

60 minutes ago

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা: সার্জিও গর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছেন, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী।…

1 hour ago

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে: সার্জিও গর

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত…

1 hour ago

This website uses cookies.