Header Premium (728×90)

Categories: জাতীয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা: সার্জিও গর

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে প্রবল আগ্রহী। তিনি জানান, মার্কিন কোম্পানিগুলোর একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহেই বাংলাদেশে সফর করবে এবং বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করবে।

শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার অফিসে একটি ফলপ্রসূ বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান সার্জিও গর। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার অত্যন্ত ভালো বৈঠক হয়েছে। মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশ সফরের পর পরবর্তী ধাপে তাদের বিনিয়োগের খাতগুলো নির্ধারণ করবেন।

বিশেষ দূত আরও বলেন, যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান দেয়। দুই দেশের মধ্যে অবিশ্বাস্য সম্ভাবনা রয়েছে, যা ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে বিস্তৃত হতে পারে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে পর্যটক ও বিনিয়োগকারীদের আগমন উৎসাহিত করতে যুক্তরাষ্ট্র তাদের ট্রাভেল অ্যাডভাইজরি শিথিল করেছে। আমরা এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং পরবর্তী স্তরে নিয়ে যেতে আগ্রহী।

গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছানোর পর সার্জিও গর ব্যস্ত সময় পার করেন। সফরের প্রথম দিন সন্ধ্যায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এরপর ৩১ জুলাই তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সর্বশেষ ১ আগস্ট সকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের মাধ্যমে তার সফর শেষ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকেও টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

র‍্যাব-১ কার্যালয়ের গোপন বন্দিশালা ‘টিএফআই সেল’-এ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে আটকে রাখা হয়েছিল এবং পরে…

19 minutes ago

আসামে বন্যা পরিস্থিতি: মৃতের সংখ্যা বেড়ে ৮২ জন

ভারতের আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। রাজ্যের পাঁচ জেলায় প্রায় দুই লাখ…

20 minutes ago

বাংলাদেশে আসছে তুর্কি মেগা সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

মুসলিম বিশ্বের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে নির্মিত জনপ্রিয় তুর্কি সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ ২ আগস্ট থেকে…

21 minutes ago

শিশুদের সুস্থতায় মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন শিশুদের সুস্বাস্থ্যের জন্য মায়ের…

36 minutes ago

রাজধানীর দুই মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ ব্যাগ, বন্ধ কার্যক্রম

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে দুটি বোমাসদৃশ ব্যাগ পাওয়ার পর স্টেশন দুটির কার্যক্রম সাময়িকভাবে…

52 minutes ago

তৃণমূলে নতুন কমিটি ও অনলাইন সক্রিয়তায় ফেরার পথে আওয়ামী লীগ

ক্ষমতা হারানো আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে নতুন কমিটি গঠন এবং অনলাইন প্রচারের মাধ্যমে রাজনীতিতে পুনরায়…

1 hour ago

This website uses cookies.