রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় রাকসু ভিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সোমবার বিকেলে রাকসু কার্যালয়ে হামলা ও গ্রন্থাগারের পাঠকক্ষে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে রাকসু ভিপি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা কালকে ছাত্রলীগের পক্ষ হয়ে অনেকে সংবাদ প্রকাশ করছেন। তাদের প্রতি অনেক মায়াকান্না দেখিয়েছেন। এই সাংবাদিক এখানেও অনেকে আছে। আমরা তাদের জড় করে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।”
সাংবাদিকদের ব্যবহৃত শব্দ প্রয়োগের বিষয়েও হুঁশিয়ারি দিয়ে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “সাংবাদিকরা যে শব্দগুলো ব্যবহার করেন, সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আপনারা কালকে ছাত্রলীগকে ডিফেন্স করে অনেকে সংবাদ প্রকাশ করেছেন। আপনারা বলছেন আমরা হামলা করেছি। এটা কোন ধরনের কথা? তারা হামলা করেছে, আমরা প্রতিরোধ করেছি। আপনারা ‘হামলা’ শব্দটি বলতে এত কাপাকাপি করেন কেন?”
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটার বিষয়টি নিয়ে সাংবাদিকদের সমালোচনা করে তিনি বলেন, “আপনারা বলছেন, লাইব্রেরিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের আমরা বের করে এনেছি, এতে ২০-২৫ মিনিট তাদের পড়াশোনা নষ্ট হয়েছে। কিন্তু কোনো শিক্ষার্থী তো আমাদের বলেনি যে, ‘ভাই, আপনারা আমার ২০-২৫ মিনিট নষ্ট করে দিয়েছেন।’ সাংবাদিকরাই বিষয়টিকে অতিরঞ্জিত করছেন। মনে হচ্ছে, তারা ২৪ ঘণ্টাই পড়াশোনা করে, আর ওই ২০-২৫ মিনিট নষ্ট হওয়াই সবচেয়ে বড় বিষয়।”
সংবাদ সম্মেলনে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার, এজিএস এস এম সালমান সাব্বির এবং তথ্য ও গবেষণা সম্পাদক বি এম নাজমুস সাকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দেশে পোলাও চালের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। গত তিন মাসে কেজিপ্রতি ৭০ টাকা পর্যন্ত দাম…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে কোনো…
নেপালের সুনসারি জেলায় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।…
রাজধানী ঢাকার বায়ুদূষণ আবারও বেড়েছে। বুধবার সকালে আইকিউএয়ারের র্যাঙ্কিং অনুযায়ী, ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য…
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাদিমুর রহমান শিশিরের একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল…
রাজধানীর কাফরুলে যুবদল কর্মী ইউসুফ আলী হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে ঝিনাইদহের কালীগঞ্জের চারজনের নাম উঠে আসায়…
This website uses cookies.