নেপালের সুনসারি জেলায় দুই সম্প্রদায়ের মধ্যে চলমান সংঘর্ষের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। জেলা নিরাপত্তা কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধান জেলা কর্মকর্তা ঈশ্বরী প্রসাদ আর্যাল মঙ্গলবার রাত ৯টা থেকে জেলাটির বেশ কিছু এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছেন। এই নির্দেশনার আওতায় জনসমাগম, মিছিল, সভা, সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
কারফিউর আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে ইটাহারি উপ-মহানগরী, রামধুনি পৌরসভা, ইনারুয়া, ধুবি, ভোকরাহা নারসিংহ, কোশি, গাধি, দেওয়ানগঞ্জ, হারিনগর এবং বারজু এলাকা। মঙ্গলবার বিকেলে আংশিক এলাকায় কারফিউ শুরু হলেও পরিস্থিতির অবনতির আশঙ্কায় পরে এর পরিধি আরও বিস্তৃত করা হয়। বর্তমানে ওই এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
চলমান এই সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি সব পক্ষকে শান্তি বজায় রাখার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। সরকারি বিবৃতিতে জানানো হয়, সংঘর্ষে আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয় রাষ্ট্র বহন করবে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে, যাদের সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার রাতে দেওয়ানগঞ্জ গ্রামীণ পৌরসভার কাপতানগঞ্জ এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে এই উত্তেজনা জেলা সদর ইনারুয়াসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এবং কোশি বাঁধ এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সুনসারির এই ঘটনার প্রতিবাদে রাজধানী কাঠমান্ডুতেও বিক্ষোভ মিছিল হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…
This website uses cookies.