সিলেটের কানাইঘাট থানা পুলিশের একটি বিশেষ অভিযানে অবৈধ পাথর ও একটি স্টিলের নৌকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। লোভাছড়া পাথর কোয়ারী থেকে পাথর চুরি রোধে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই বাবুল মিয়া ও এএসআই এ.কে.এম জিয়াউল হক। সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধভাবে ৬০০ ঘনফুট পাথর বহন করে নিয়ে আসার সময় লোভারমুখ সুরমা নদীর খেয়াঘাট এলাকা থেকে স্টিলের নৌকাসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বড়বন্দ গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র আবু হানিফ (২০) এবং একই গ্রামের মৃত উসমান আলীর পুত্র আবু জাফর (২২)। পুলিশ নিশ্চিত করেছে যে, জব্দকৃত ৬০০ ঘনফুট পাথরের আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে খনি ও খনিজ সম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইনে কানাইঘাট থানায় একটি মামলা (মামলা নং-২২, তারিখ: ২৮/০৭/২০২৬, জিআর নং-১৩৭/২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের বান্দুলদিয়া মাদ্রাসা থেকে খালপাড় ব্রিজ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার কাঁচা…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) পর্যবেক্ষণ খতিয়ে দেখা হচ্ছে বলে…
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আবদুল…
২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ১ হাজার ৩১৬ কোটি…
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন,…
হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক বিবেচনা করে…
This website uses cookies.