হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. এম এ সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক বিবেচনাতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলে পৌর এলাকায় সভা-সমাবেশসহ জনসমাগমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আর কার্যকর থাকছে না।
এর আগে, গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই জাগরণ পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এই উত্তেজনাকর পরিস্থিতির পরদিন বুধবার সকালে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এনসিপি এবং বিএনপি ও এর অঙ্গসংগঠন একই সময়ে ও একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় সম্ভাব্য সংঘাত এড়াতে প্রশাসন এই কঠোর পদক্ষেপ নিয়েছিল।
প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারির পর পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছিল। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…
রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…
This website uses cookies.