যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কমেছে, যার ফলে দামের ওপর নিম্নমুখী প্রভাব পড়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় ১টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৮৯ দশমিক ৪৫ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫৬ সেন্ট বা ০ দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।
এর আগের কার্যদিবসে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। সে সময় ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ৯১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৫৬ শতাংশ বৃদ্ধি পায়, যা চলমান সংঘাতের মধ্যে অন্যতম বড় মূল্যবৃদ্ধির ঘটনা ছিল। এর আগে মঙ্গলবার পাঁচ মাস ধরে চলা সংঘাতের মধ্যে সাময়িক বিরতির কারণে তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে গিয়েছিল।
এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে রাতভর বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৯ জুলাই) মার্কিন সময় রাত ৮টায় এই হামলা শুরু হয় এবং পরবর্তীতে ইরানের দক্ষিণাঞ্চলীয় একাধিক প্রদেশ ও দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আবদুল…
২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ১ হাজার ৩১৬ কোটি…
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন,…
হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক বিবেচনা করে…
শপিং মল, মেট্রো স্টেশন কিংবা বিমানবন্দরের চলন্ত সিঁড়ির দুই পাশে থাকা কালো ব্রাশ জুতোর ময়লা…
রাজধানী ঢাকাসহ দেশের নয়টি অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর…
This website uses cookies.