Header Premium (728×90)

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার, শুক্রবারই পদত্যাগ করতে পারেন

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগের আলোচনার মধ্যেই বিদেশ সফর সংক্ষিপ্ত করে দুদিন আগেই দেশে ফিরছেন স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত স্পিকার শুক্রবার দেশে ফিরছেন বলে সংসদ সচিবালয় সূত্র নিশ্চিত করেছে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬শে জুলাই স্পিকারের দেশে ফেরার কথা ছিল। তবে বৃহস্পতিবার সেই সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আগামীকাল শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে স্পিকার ঢাকায় পৌঁছাবেন।

এদিকে স্পিকারের পদত্যাগের বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের শুক্রবার পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন। বঙ্গভবন সূত্র জানিয়েছে, সুযোগ হলে শুক্রবারই পদত্যাগ করতে পারেন স্পিকার এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেয়া হচ্ছে। স্পিকারের দেশে ফেরা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও এমন ইঙ্গিত মিলেছে।

সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট স্পিকার বরাবর পদত্যাগ জমা দেবেন। এই পদত্যাগপত্র জমা দেয়ার পর পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে স্পিকারই দায়িত্ব পালন করবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

লোক দেখানো ইবাদত থেকে বাঁচার উপায় ও করণীয়

ইসলামে ইবাদতের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে বাঁচতে নিয়তের…

11 minutes ago

জমি ছাড়ার নোটিশে দিশেহারা নাটোরের দিনমজুরের কলেজপড়ুয়া তিন মেয়ে

নাটোরের গুরুদাসপুরে অন্যের জমিতে ১২ বছর ধরে বসবাস করা এক দিনমজুরের পরিবারকে তিন মাসের মধ্যে…

15 minutes ago

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…

32 minutes ago

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…

41 minutes ago

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…

44 minutes ago

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…

52 minutes ago

This website uses cookies.